নবাবগঞ্জ ০৫:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নোটিশ ::
আমাদের নিউজপোর্টালে আপনাকে স্বাগতম...
সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে ভালো ফসল ফলানোর লক্ষ্যে কৃষি অফিস থেকে পার্টনার শীপ অনুষ্ঠান র‌্যালি আলোচনা সভা নবাবগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নবাবগঞ্জে ধান কাটার দাম বেশি, দুশ্চিন্তায় কৃষক ঘোড়াঘাটে গৃহ বধুকে জিম্মি করে বাড়ীতে ডাকাতি নগদ টাকা সহ ৮ ভরি স্বর্ণালঙ্কার লুট ঘোড়াঘাটে মোটরসাইকেল ও বাইসাইকেল চুরি নিজের জ্বালানি থাকতে বিদেশ থেকে আমদানি নয় পার্বতীপুর বড়পুকুরিয়ায় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী পার্বতীপুরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন পার্বতীপুরের সাংবাদিক মেনহাজুল ইসলামের চাচা’র জীবনাবসানl নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জের বিদায় অনুষ্ঠান নিরাপদ খাদ্য ও পারিবারিক পুষ্টি উন্নয়নে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে রয়েল সাইন্স স্কুলের শিক্ষার্থীদের নিয়ে পুষ্টি মেলা অনুষ্ঠিত

নবাবগঞ্জে যথা‌যোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস পা‌লিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ১১০ বার পড়া হয়েছে
মেহেদী হাসান, নবাবগঞ্জ (দিনাজপুর)  প্রতি‌নি‌ধি
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায়  যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। নবাবগঞ্জ উপজেলা  প্রশাসনের আয়োজনে মাধ্যমিক শিক্ষা অফিসার দীপক কুমার বনিকের সঞ্চালনায়  অনুষ্ঠান সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান।এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।সকালে নবাবগঞ্জ ৭১ মঞ্চের পাশে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এ সময় শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।পরে  নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়  মাঠে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ,  মনোজ্ঞ ডিসপ্লে এবং মুক্তি যোদ্ধাদের বীরত্ব সূচক সম্মাননা ও
সংবর্ধনা প্রদান করা হয়। জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান  এবং নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মিন্টু দে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,  বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যম কর্মীবৃন্দ,  শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ।অনুষ্ঠানের শুরুতে কুরআন তিলাওয়াত, গীতা পাঠ, জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর নবাবগঞ্জ থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনসার ভিডিপি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়ে চিত্তাকর্ষক কুচকাওয়াজ প্রদর্শন করে এবং স্বাধীনতা দিবসে নবাবগঞ্জ নিউজ  নামে বিশেষ ক্রোড় পত্র বিতরন করা হয়।  পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মনোজ্ঞ ডিসপ্লে পরিবেশন করে এবং  প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ট্যাগস :

নবাবগঞ্জে যথা‌যোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস পা‌লিত

আপডেট সময় : ০৩:৩৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬