নোটিশ ::
সংবাদ শিরোনাম ::
নবাবগঞ্জে ধান কাটার দাম বেশি, দুশ্চিন্তায় কৃষক
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:৩৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬ ৭৯ বার পড়া হয়েছে


মেহেদী হাসান, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জে বিস্তীর্ণ মাঠজুড়ে পাকা ধান বাতাসে দুলছে। সামান্য শিলাবৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় এই ধান নষ্ট হওয়ার ঝুঁকি রয়েছে। কিন্তু ধান কাটতে শ্রমিক পাচ্ছেন না কৃষকেরা। তাই নিজেরা চেষ্টা করছেন ধান কেটে ঘরে তোলার। কৃষকেরা বলছেন, শ্রমিকের খুবই সংকট। যদিওবা কাউকে পান, তাঁরা মজুরি অনেক বেশি দাবি করেন। কৃষকেরা বলছেন, দ্রুত ধান কাটতে না পারলে মাঠের ধান মাঠেই ঝরে পড়বে। এ ছাড়া প্রাকৃতিক দুর্যোগে ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি বাড়বে। বুধবার (১৩ মে) সকালে নবাবগঞ্জ উপজেলার নয় ইউনিয়ন ঘুরে এমন চিত্র দেখা গেছে।সরেজমিনে দেখা যায়, এসব এলাকার প্রায় ৯০ শতাংশ খেতের ধান পেকে গেছে। বাকি ১০ শতাংশ হালকা কাঁচাপাকা রয়েছে, যা এক সপ্তাহের মধ্যে কাটার উপযোগী হবে। এগুলোর মধ্য থেকে স্থানীয় শ্রমিকদের সহযোগিতায় কিছু ধান কাটা হচ্ছে। তবে শ্রমিকের সংখ্যা খুবই কম।কৃষকেরা জানান, প্রতিবছর মৌসুমের শুরুর দিকে রিপার হারভেস্টার ও কম্বাইন মেশিন দ্বারা ধান কাটা সম্পন্ন করা হয়। তাছাড়া এবার শ্রমিকেরও সংকট রয়েছে।গত এক সপ্তাহের মধ্যে যে পরিমাণ ধান কেটে মাড়াই করে ঘরে তোলার কথা ছিল, রিপার হারভেস্টার ও কম্বাইন মেশিনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকা এবং তীব্র শ্রমিক সংকটের কারণে তা সম্ভব হয়নি। বৈশাখের শেষে ধান কেটে স্বস্তি নিয়ে ঘরে ফেরার কথা কৃষকের। অথচ ধান তুলতে না পারার কারণে এখন ঋণের চাপ এবং দেনা পরিশোধের দুশ্চিন্তায় তাদের দিন কাটছে।
ভাদুরিয়া ইউনিয়নের মো.জহুরুল ইসলাম বলেন, “এক সপ্তাহ আগে মাঠের ধান পেকে কাটার উপযোগী হয়েছে। ফলনও হয়েছে ভালো। কিন্তু ৬ হাজার টাকা দিয়েও সে ধান কাটার জন্য শ্রমিক পাওয়া যাচ্ছে না। অপরদিকে হারভেস্টার ও কম্বাইন মেশিনের সংকট। আকাশের অবস্থাও ভালো না ধান ঘরে তুলতে পারব কি না দুঃচিন্তা আছি।”
শালখুরিয়া ইউনিয়নের এক কৃষক বলেন, “ধার দেনা করে ২ বিঘা জমিতে ধান লাগাইছি কিন্তু ধান কাটার দাম বেশির হওয়ায় আবাদের খরচ উঠবে কি না সন্দেহ কারণ ধানের দামও তো কম।”এলাকার সাধারণ কৃষকদের দাবী অতি দ্রুত পর্যাপ্ত হারভেস্টার ও কম্বাইন মেশিন সরবরাহ বৃদ্ধি করা ও ধানের বাজার মূল্য মনিটরিং পর্যবেক্ষণ করা।

















