নবাবগঞ্জ ০৩:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নোটিশ ::
আমাদের নিউজপোর্টালে আপনাকে স্বাগতম...
সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে ভালো ফসল ফলানোর লক্ষ্যে কৃষি অফিস থেকে পার্টনার শীপ অনুষ্ঠান র‌্যালি আলোচনা সভা নবাবগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নবাবগঞ্জে ধান কাটার দাম বেশি, দুশ্চিন্তায় কৃষক ঘোড়াঘাটে গৃহ বধুকে জিম্মি করে বাড়ীতে ডাকাতি নগদ টাকা সহ ৮ ভরি স্বর্ণালঙ্কার লুট ঘোড়াঘাটে মোটরসাইকেল ও বাইসাইকেল চুরি নিজের জ্বালানি থাকতে বিদেশ থেকে আমদানি নয় পার্বতীপুর বড়পুকুরিয়ায় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী পার্বতীপুরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন পার্বতীপুরের সাংবাদিক মেনহাজুল ইসলামের চাচা’র জীবনাবসানl নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জের বিদায় অনুষ্ঠান নিরাপদ খাদ্য ও পারিবারিক পুষ্টি উন্নয়নে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে রয়েল সাইন্স স্কুলের শিক্ষার্থীদের নিয়ে পুষ্টি মেলা অনুষ্ঠিত

পার্বতীপুরের সাংবাদিক মেনহাজুল ইসলামের চাচা’র জীবনাবসানl

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৩:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬ ২৯৫ বার পড়া হয়েছে

মেনহাজুল ইসলাম তারেক, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:

পার্বতীপুর প্রেসক্লাবের সদস্য এবং দৈনিক কালের কণ্ঠ ও যুগের আলো’র পার্বতীপুর প্রতিনিধি মেনহাজুল ইসলাম তারেকের ছোট চাচা নুর হোসেন (দুলাল) আজ শুক্রবার (৮ মে, ২০২৬) রাত ২:২০ মিনিটে তার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিঊন)। দীর্ঘদিন থেকে তিনি স্ট্রোক ও কিডনি জনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫৮ বছর।তিনি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার ছোটহরিপুর (মুন্সিপাড়া) গ্রামে জন্মগ্রহণ করেন, পিতার নাম: মৃত- আবুল হোসেন সরকার। তাঁর শৈশব, কৈশোর ও যৌবন কাটে একই গ্রামে। মৃত্যুকালে তিনি এক পুত্র, কন্যা ও স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ জুমআ জানাজা নামাজ শেষে, মুন্সিপাড়া পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তাঁর জানাজা নামাজে অংশগ্রহণ করেন ল্যাম্ব-হাসপাতাল বাজারের ব্যবসায়ীগন সহ, আত্নীয়-স্বজন, গুণগ্রাহী, ধর্মপ্রাণ মুসলমান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মরহুম নুর হোসেন (দুলাল) দীর্ঘদিন ধরে কাপড় ব্যবসার সাথে যুক্ত ছিলেন। তাঁর সততা, পেশাদারিত্ব ও নিষ্ঠার জন্য তিনি সহকর্মী, বন্ধু মহল, স্থানীয় লোকজন ও গণমানুষের কাছে এক অন্যরকম মর্যাদার আসনে অধিষ্ঠিত ছিলেন। তাঁর মৃত্যুতে পার্বতীপুর প্রেসক্লাব, সাংবাদিক সমাজসহ বিভিন্ন পেশাজীবি সংগঠন গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে। পার্বতীপুর প্রেসক্লাবের আহবায়ক আতাউর রহমান এক শোকবার্তায় বলেন, ‘পার্বতীপুরের গণমানুষের কাছে তিনি ছিলেন একজন নিরলস, সৎ ও অনুকরণীয় ব্যক্তিত্ব। তাঁর মৃত্যুতে আমরা একজন ভালো মানুষকে হারালাম।’নীলফামারী সৈয়দপুরের সংবাদপত্র এজেন্ট ও করতোয়া কুরিয়ার সার্ভিসের সত্ত্বাধিকারী মাজিদুল ইসলাম মন্ডল বলেন, দুলাল ছিলো আমার বোনের ছেলে অর্থাৎ ভাগিনা। তিনি তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। মহান আল্লাহ পাক তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন আমিন।

ট্যাগস :

পার্বতীপুরের সাংবাদিক মেনহাজুল ইসলামের চাচা’র জীবনাবসানl

আপডেট সময় : ০৭:৪৩:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬