নোটিশ ::
সংবাদ শিরোনাম ::
নবাবগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:১৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ ১৪৩ বার পড়া হয়েছে


মেহেদী হাসান, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান।
এ সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. আসাদুজ্জামান,নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ শামিম আল মামুন , উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র কুমার চক্রবর্তী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.নাজমুল হুদা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীপক কুমার বণিকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ,শিক্ষক, ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সভায় বিভিন্ন ইউনিয়নের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা উপজেলার সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং স্থানীয় নিরাপত্তা পরিস্থিতি আরও সুসংহত করার ওপর গুরুত্বারোপ করেন।

















