প্রিন্ট এর তারিখঃ মে ১৬, ২০২৬, ৬:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৬, ২০২৬, ৩:৩৭ পি.এম
নবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

মেহেদী হাসান, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মাধ্যমিক শিক্ষা অফিসার দীপক কুমার বনিকের সঞ্চালনায় অনুষ্ঠান সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান।এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।সকালে নবাবগঞ্জ ৭১ মঞ্চের পাশে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এ সময় শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।পরে নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, মনোজ্ঞ ডিসপ্লে এবং মুক্তি যোদ্ধাদের বীরত্ব সূচক সম্মাননা ও
সংবর্ধনা প্রদান করা হয়। জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান এবং নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মিন্টু দে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যম কর্মীবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ।অনুষ্ঠানের শুরুতে কুরআন তিলাওয়াত, গীতা পাঠ, জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর নবাবগঞ্জ থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনসার ভিডিপি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়ে চিত্তাকর্ষক কুচকাওয়াজ প্রদর্শন করে এবং স্বাধীনতা দিবসে নবাবগঞ্জ নিউজ নামে বিশেষ ক্রোড় পত্র বিতরন করা হয়। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মনোজ্ঞ ডিসপ্লে পরিবেশন করে এবং প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রকাশক ও সম্পাদক: মোঃ ইকরামুল হক।
প্রচার সম্পাদক: রনজিত রায় ও ওয়ালিউর রহমান মিরাজ
বার্তা সম্পাদক: মোঃ রেজওয়ানুল হক শুভ
উপদেষ্টা মণ্ডলী : মোঃ হাফিজুর রহমান মিলন, মোঃ মিজানুর রহমান
অফিস ঠিকানা: হাজী সুপার মার্কেট, নবাবগঞ্জ, দিনাজপুর।
মোবাইল: ০১৭৬৭-৪৫৩৪৬৭
ই-মেইল: ngnewsn24@gmail.com
Design & Development By HosterCube Ltd.