নবাবগঞ্জ ০৩:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নোটিশ ::
আমাদের নিউজপোর্টালে আপনাকে স্বাগতম...
সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে ভালো ফসল ফলানোর লক্ষ্যে কৃষি অফিস থেকে পার্টনার শীপ অনুষ্ঠান র‌্যালি আলোচনা সভা নবাবগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নবাবগঞ্জে ধান কাটার দাম বেশি, দুশ্চিন্তায় কৃষক ঘোড়াঘাটে গৃহ বধুকে জিম্মি করে বাড়ীতে ডাকাতি নগদ টাকা সহ ৮ ভরি স্বর্ণালঙ্কার লুট ঘোড়াঘাটে মোটরসাইকেল ও বাইসাইকেল চুরি নিজের জ্বালানি থাকতে বিদেশ থেকে আমদানি নয় পার্বতীপুর বড়পুকুরিয়ায় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী পার্বতীপুরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন পার্বতীপুরের সাংবাদিক মেনহাজুল ইসলামের চাচা’র জীবনাবসানl নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জের বিদায় অনুষ্ঠান নিরাপদ খাদ্য ও পারিবারিক পুষ্টি উন্নয়নে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে রয়েল সাইন্স স্কুলের শিক্ষার্থীদের নিয়ে পুষ্টি মেলা অনুষ্ঠিত

পার্বতীপুরে চুরি হওয়া ব্যাটারি চালিত অটো চার্জার ভ্যানসহ তিন ব্যক্তি গ্রেফতার ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬ ২৪৩ বার পড়া হয়েছে

মেনহাজুল ইসলাম, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুর ডিবি পুলিশের একটি দল পার্বতীপুরে অভিযান চালিয়ে চুরি হওয়া অটো চার্জার ভ্যান ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত অন্য আর এক ব্যক্তি হলেন,
পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের হলদিবাড়ি দোলাপাড়া গ্রামের আব্দুর রহিমের পুত্র শাহাবুর রহমান।
দিনাজপুর ডিবি পুলিশের এসআই শরিফুল ইসলামের নেতৃত্বে ৬ সদস্যের ডিবি টিম আজ (০৩ মে) রবিবার ভোর সাড়ে ৫ টার সময় শহরের রুস্তমনগর হলদিবাড়ি রোডে অভিযানে আসে। মেসার্স রুমন অটো স্টোরের সামনে চোরাইকৃত অটো চার্জার ভ্যান ক্রয়-বিক্রয়ের সময় ২ ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার কেরানিপাড়া গ্রামের মৃত লুৎফর রহমানের পুত্র মোঃ সোহাগ (২৫) ও পার্বতীপুর শহরের রুস্তমনগর মহল্লার বাবলু আলমের পুত্র মোঃ রুমন আলী (২৮)।

ডিবি সূত্র জানায়, মোঃ সোহাগ নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার কাশীরাম বেলপুকুর গ্রামের আব্দুল গফুরের পুত্র আমিনুরের সাথে যোগসাজস করে নীলফামারী জেলার বিভিন্ন এলাকায় সংঘবদ্ধভাবে অসংখ্য ব্যাটারি চালিত চার্জার ভ্যান চুরি করে। এসব চুরি যাওয়া ভ্যানের মধ্যে তিনটি অটো চার্জার ভ্যান রুমন অটো স্টোরের মালিক রুমন আলীর নিকট বিক্রি করে। রুমন আলীও এখান থেকে একটি ভ্যান পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের হলদিবাড়ি দোলাপাড়া গ্রামের আব্দুর রহিমের পুত্র শাহাবুর রহমানের নিকট বিক্রি করে।
ডিবি পুলিশ পরে শাহাবুর রহমানকেও গ্রেফতার করতে সক্ষম হন।
পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ ওয়াদুদ আলী জানান, এ ঘটনায় দিনাজপুর ডিবি পুলিশের সাব ইন্সপেক্টর মোঃ শরিফুল ইসলাম বাদী হয়ে থানায় ৪১৩/৩৪ ধারায় একটি মামলা দায়ের করেছেন, মামলা নম্বর: ৫।
দিনাজপুর ডিবি পুলিশের অভিযান টিমের সদস্য এসআই আরিফুল ইসলাম ওই তিন ব্যক্তিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামীদেরকে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :

পার্বতীপুরে চুরি হওয়া ব্যাটারি চালিত অটো চার্জার ভ্যানসহ তিন ব্যক্তি গ্রেফতার ।

আপডেট সময় : ১১:২৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬