নবাবগঞ্জ ০৪:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নোটিশ ::
আমাদের নিউজপোর্টালে আপনাকে স্বাগতম...
সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে ভালো ফসল ফলানোর লক্ষ্যে কৃষি অফিস থেকে পার্টনার শীপ অনুষ্ঠান র‌্যালি আলোচনা সভা নবাবগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নবাবগঞ্জে ধান কাটার দাম বেশি, দুশ্চিন্তায় কৃষক ঘোড়াঘাটে গৃহ বধুকে জিম্মি করে বাড়ীতে ডাকাতি নগদ টাকা সহ ৮ ভরি স্বর্ণালঙ্কার লুট ঘোড়াঘাটে মোটরসাইকেল ও বাইসাইকেল চুরি নিজের জ্বালানি থাকতে বিদেশ থেকে আমদানি নয় পার্বতীপুর বড়পুকুরিয়ায় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী পার্বতীপুরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন পার্বতীপুরের সাংবাদিক মেনহাজুল ইসলামের চাচা’র জীবনাবসানl নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জের বিদায় অনুষ্ঠান নিরাপদ খাদ্য ও পারিবারিক পুষ্টি উন্নয়নে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে রয়েল সাইন্স স্কুলের শিক্ষার্থীদের নিয়ে পুষ্টি মেলা অনুষ্ঠিত

‎পার্বতীপুরে হত্যাকান্ডের শিকার ৬ বছরের  শিশুর মরদেহ উদ্ধার, আটক ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ১৮৩ বার পড়া হয়েছে

‎মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

‎দিনাজপুরের পার্বতীপুরে হত্যাকান্ডের শিকার মুনতাছির রহমান নামে ৬ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্বজনরা। এসময় তারা ঘটনার সাথে জড়িত সন্দেহে প্রতিবেশী মাদকাসক্ত যুবক মোস্তফা মিয়া (২০) কে আটক করে পুলিশে দিয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে ১২টা থেকে বিকেল ৫টার মধ্যে শহর থেকে প্রায় তিন কিলোমিটার অদূরে মধ্য দর্গাপাড়া গ্রামের মাদ্রাসার পিছনে। পুলিশ ধৃত যুবককে হত্যা মামলার আসামী করে আদালতে প্রেরণ করেছে।

‎স্থানীয়রা জানান, শিশুটিকে অনেক খোঁজা-খুজির পর বাড়ির পার্শ্ববর্তী দর্গাপাড়া মাদ্রাসার পিছনের জঙ্গলে বিকেলে মৃত অবস্থায় ঝাড়, লতা-পাতার নিচ থেকে উদ্ধার করা হয় শিশুটিকে। শিশুটির মুখে শুকনো মাটি ঢুকানো ছিলো। এছাড়াও গলায় দাগ ছিলো- শিশুর বাবা মামুনুর রশিদ জানান, তার শিশু ছেলে মুনতাছিরের সাথে মাঝে মাঝে প্রতিবেশী যুবক মোস্তফাকে খেলা-ধুলা করতে দেখা যেত। তিনি কাঁদতে কাঁদতে আরো জানান, ছেলের মুখে কিছু কাপড়ের টুকরা ও মাটি ঢুকানো ছিলো। পার্বতীপুর মডেল থানার ওসি (তদন্ত) শহীদুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদে ধৃত মোস্তফা হত্যাকান্ডের দায় স্বীকার করেছেন। গতকাল রাতভর জিজ্ঞাসাবাদ শেষে তাকে আজ শুক্রবার বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস :

‎পার্বতীপুরে হত্যাকান্ডের শিকার ৬ বছরের  শিশুর মরদেহ উদ্ধার, আটক ১

আপডেট সময় : ০৮:১১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬