

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুরে হত্যাকান্ডের শিকার মুনতাছির রহমান নামে ৬ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্বজনরা। এসময় তারা ঘটনার সাথে জড়িত সন্দেহে প্রতিবেশী মাদকাসক্ত যুবক মোস্তফা মিয়া (২০) কে আটক করে পুলিশে দিয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে ১২টা থেকে বিকেল ৫টার মধ্যে শহর থেকে প্রায় তিন কিলোমিটার অদূরে মধ্য দর্গাপাড়া গ্রামের মাদ্রাসার পিছনে। পুলিশ ধৃত যুবককে হত্যা মামলার আসামী করে আদালতে প্রেরণ করেছে।
স্থানীয়রা জানান, শিশুটিকে অনেক খোঁজা-খুজির পর বাড়ির পার্শ্ববর্তী দর্গাপাড়া মাদ্রাসার পিছনের জঙ্গলে বিকেলে মৃত অবস্থায় ঝাড়, লতা-পাতার নিচ থেকে উদ্ধার করা হয় শিশুটিকে। শিশুটির মুখে শুকনো মাটি ঢুকানো ছিলো। এছাড়াও গলায় দাগ ছিলো- শিশুর বাবা মামুনুর রশিদ জানান, তার শিশু ছেলে মুনতাছিরের সাথে মাঝে মাঝে প্রতিবেশী যুবক মোস্তফাকে খেলা-ধুলা করতে দেখা যেত। তিনি কাঁদতে কাঁদতে আরো জানান, ছেলের মুখে কিছু কাপড়ের টুকরা ও মাটি ঢুকানো ছিলো। পার্বতীপুর মডেল থানার ওসি (তদন্ত) শহীদুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদে ধৃত মোস্তফা হত্যাকান্ডের দায় স্বীকার করেছেন। গতকাল রাতভর জিজ্ঞাসাবাদ শেষে তাকে আজ শুক্রবার বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মোঃ ইকরামুল হক।
প্রচার সম্পাদক: রনজিত রায় ও ওয়ালিউর রহমান মিরাজ
বার্তা সম্পাদক: মোঃ রেজওয়ানুল হক শুভ
উপদেষ্টা মণ্ডলী : মোঃ হাফিজুর রহমান মিলন, মোঃ মিজানুর রহমান
অফিস ঠিকানা: হাজী সুপার মার্কেট, নবাবগঞ্জ, দিনাজপুর।
মোবাইল: ০১৭৬৭-৪৫৩৪৬৭
ই-মেইল: ngnewsn24@gmail.com
Design & Development By HosterCube Ltd.