নবাবগঞ্জ ০৪:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নোটিশ ::
আমাদের নিউজপোর্টালে আপনাকে স্বাগতম...
সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে ভালো ফসল ফলানোর লক্ষ্যে কৃষি অফিস থেকে পার্টনার শীপ অনুষ্ঠান র‌্যালি আলোচনা সভা নবাবগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নবাবগঞ্জে ধান কাটার দাম বেশি, দুশ্চিন্তায় কৃষক ঘোড়াঘাটে গৃহ বধুকে জিম্মি করে বাড়ীতে ডাকাতি নগদ টাকা সহ ৮ ভরি স্বর্ণালঙ্কার লুট ঘোড়াঘাটে মোটরসাইকেল ও বাইসাইকেল চুরি নিজের জ্বালানি থাকতে বিদেশ থেকে আমদানি নয় পার্বতীপুর বড়পুকুরিয়ায় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী পার্বতীপুরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন পার্বতীপুরের সাংবাদিক মেনহাজুল ইসলামের চাচা’র জীবনাবসানl নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জের বিদায় অনুষ্ঠান নিরাপদ খাদ্য ও পারিবারিক পুষ্টি উন্নয়নে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে রয়েল সাইন্স স্কুলের শিক্ষার্থীদের নিয়ে পুষ্টি মেলা অনুষ্ঠিত

নবাবগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪০:২৫ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬ ১১১ বার পড়া হয়েছে
মেহেদী হাসান, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান; সুরক্ষিত সকল প্রাণ’ স্লোগানকে সামনে রেখে বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে  নবাবগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে, নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গন থেকে র‍্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র‍্যালিতে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংশ্লিষ্ট ডাক্তার, নার্স ও কর্মচারী।র‍্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে  অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত ভারপ্রাপ্ত নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  অতিরিক্ত ভারপ্রাপ্ত মোঃ মেহেদী হাসান সোলাইমান।আলোচনা সভায় বক্তারা বিশ্ব স্বাস্থ্য দিবসের তাৎপর্য তুলে ধরে দেশের স্বাস্থ্য খাতের বিদ্যমান চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে মতামত দেন। বিশেষ করে হাম রোগের প্রাদুর্ভাব মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, টিকাদান কার্যক্রম জোরদার এবং সার্বিক জনস্বাস্থ্য ব্যবস্থাপনা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।এছাড়া সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) আরো শক্তিশালী করার মাধ্যমে শিশু ও মাতৃস্বাস্থ্য সুরক্ষায় সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়। বক্তারা প্রতিকারের চেয়ে প্রতিরোধমূলক ব্যবস্থার ওপর অধিক গুরুত্বারোপ করেন।
ট্যাগস :

নবাবগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

আপডেট সময় : ০৫:৪০:২৫ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬