নোটিশ ::
সংবাদ শিরোনাম ::
নবাবগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:৪০:২৫ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬ ১১০ বার পড়া হয়েছে


মেহেদী হাসান, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান; সুরক্ষিত সকল প্রাণ’ স্লোগানকে সামনে রেখে বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে নবাবগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে, নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গন থেকে র্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংশ্লিষ্ট ডাক্তার, নার্স ও কর্মচারী।র্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত ভারপ্রাপ্ত নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অতিরিক্ত ভারপ্রাপ্ত মোঃ মেহেদী হাসান সোলাইমান।আলোচনা সভায় বক্তারা বিশ্ব স্বাস্থ্য দিবসের তাৎপর্য তুলে ধরে দেশের স্বাস্থ্য খাতের বিদ্যমান চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে মতামত দেন। বিশেষ করে হাম রোগের প্রাদুর্ভাব মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, টিকাদান কার্যক্রম জোরদার এবং সার্বিক জনস্বাস্থ্য ব্যবস্থাপনা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।এছাড়া সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) আরো শক্তিশালী করার মাধ্যমে শিশু ও মাতৃস্বাস্থ্য সুরক্ষায় সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়। বক্তারা প্রতিকারের চেয়ে প্রতিরোধমূলক ব্যবস্থার ওপর অধিক গুরুত্বারোপ করেন।


















