নবাবগঞ্জ ০৫:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নোটিশ ::
আমাদের নিউজপোর্টালে আপনাকে স্বাগতম...
সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে ভালো ফসল ফলানোর লক্ষ্যে কৃষি অফিস থেকে পার্টনার শীপ অনুষ্ঠান র‌্যালি আলোচনা সভা নবাবগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নবাবগঞ্জে ধান কাটার দাম বেশি, দুশ্চিন্তায় কৃষক ঘোড়াঘাটে গৃহ বধুকে জিম্মি করে বাড়ীতে ডাকাতি নগদ টাকা সহ ৮ ভরি স্বর্ণালঙ্কার লুট ঘোড়াঘাটে মোটরসাইকেল ও বাইসাইকেল চুরি নিজের জ্বালানি থাকতে বিদেশ থেকে আমদানি নয় পার্বতীপুর বড়পুকুরিয়ায় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী পার্বতীপুরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন পার্বতীপুরের সাংবাদিক মেনহাজুল ইসলামের চাচা’র জীবনাবসানl নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জের বিদায় অনুষ্ঠান নিরাপদ খাদ্য ও পারিবারিক পুষ্টি উন্নয়নে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে রয়েল সাইন্স স্কুলের শিক্ষার্থীদের নিয়ে পুষ্টি মেলা অনুষ্ঠিত

নবাবগঞ্জে ৬টি ঘোড়া জবাই করে মাংস বিক্রির চেষ্টা, ৩ জনকে কারাদণ্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬ ১২৪ বার পড়া হয়েছে
মেহেদী হাসান ,নবাবগঞ্জ (দিনাজপুর)
দিনাজপুরে নবাবগঞ্জে গোপনে ঘোড়া জবাই করে সেই মাংস গরুর মাংস বলে বিক্রির চেষ্টার  সময় তিনজনকে আটক করে তাদের প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। এসময় ঘটনাস্থল থেকে ১২ মন ঘোড়ার মাংস জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। মাংসগুলোকে মাটিতে পুতে নষ্ট করা হবে বলে জানিয়েছেন। শুক্রবার (০৩ এপ্রিল) সকাল ১০টায়  দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার গাজীপুর সুপারি বাগানে এলাকায় অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী  ম্যাজিস্ট্রেট  মোঃ জিল্লুর রহমান  তিনজনকে আটক করে তাদের প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড প্রদান করেছেন। দন্ডপ্রাপ্তরা হলেন,আব্দুল্লাহ,রুবেল ও রবিউল তাদের বাড়ি যথাক্রমে নেত্রকোনা, নীলফামারি ও রংপুর জেলায়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট জিল্লুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয় এবং ঘটনাস্থল ৬টি ঘোড়ার মাংস জব্দ করা হয়। এর সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।
তিনি আরো বলেন, ভবিষ্যতে আরো কড়া নজরদারি করা হবে যেন মাংস ব্যবসায়ীরা ক্রেতাদের সাথে প্রতারণা করতে না পারে।
এদিকে স্থানীয়রা ঘোড়ার মাংসকে গরুর মাংস বলে বিক্রির চেষ্টার তীব্র ক্ষোভ প্রকাশ করেন ও জড়িতদের কঠোর শাস্তি দাবী করেন এবং প্রশাসনকে এবিষয়ে  আরো সজাগ থাকার আহবান জানান।
ট্যাগস :

নবাবগঞ্জে ৬টি ঘোড়া জবাই করে মাংস বিক্রির চেষ্টা, ৩ জনকে কারাদণ্ড

আপডেট সময় : ০৮:৪২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬