প্রিন্ট এর তারিখঃ মে ১৬, ২০২৬, ৫:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৩, ২০২৬, ৮:৪২ পি.এম
নবাবগঞ্জে ৬টি ঘোড়া জবাই করে মাংস বিক্রির চেষ্টা, ৩ জনকে কারাদণ্ড

মেহেদী হাসান ,নবাবগঞ্জ (দিনাজপুর)
দিনাজপুরে নবাবগঞ্জে গোপনে ঘোড়া জবাই করে সেই মাংস গরুর মাংস বলে বিক্রির চেষ্টার সময় তিনজনকে আটক করে তাদের প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। এসময় ঘটনাস্থল থেকে ১২ মন ঘোড়ার মাংস জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। মাংসগুলোকে মাটিতে পুতে নষ্ট করা হবে বলে জানিয়েছেন। শুক্রবার (০৩ এপ্রিল) সকাল ১০টায় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার গাজীপুর সুপারি বাগানে এলাকায় অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিল্লুর রহমান তিনজনকে আটক করে তাদের প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড প্রদান করেছেন। দন্ডপ্রাপ্তরা হলেন,আব্দুল্লাহ,রুবেল ও রবিউল তাদের বাড়ি যথাক্রমে নেত্রকোনা, নীলফামারি ও রংপুর জেলায়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট জিল্লুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয় এবং ঘটনাস্থল ৬টি ঘোড়ার মাংস জব্দ করা হয়। এর সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।
তিনি আরো বলেন, ভবিষ্যতে আরো কড়া নজরদারি করা হবে যেন মাংস ব্যবসায়ীরা ক্রেতাদের সাথে প্রতারণা করতে না পারে।
এদিকে স্থানীয়রা ঘোড়ার মাংসকে গরুর মাংস বলে বিক্রির চেষ্টার তীব্র ক্ষোভ প্রকাশ করেন ও জড়িতদের কঠোর শাস্তি দাবী করেন এবং প্রশাসনকে এবিষয়ে আরো সজাগ থাকার আহবান জানান।
প্রকাশক ও সম্পাদক: মোঃ ইকরামুল হক।
প্রচার সম্পাদক: রনজিত রায় ও ওয়ালিউর রহমান মিরাজ
বার্তা সম্পাদক: মোঃ রেজওয়ানুল হক শুভ
উপদেষ্টা মণ্ডলী : মোঃ হাফিজুর রহমান মিলন, মোঃ মিজানুর রহমান
অফিস ঠিকানা: হাজী সুপার মার্কেট, নবাবগঞ্জ, দিনাজপুর।
মোবাইল: ০১৭৬৭-৪৫৩৪৬৭
ই-মেইল: ngnewsn24@gmail.com
Design & Development By HosterCube Ltd.