নবাবগঞ্জ ০৬:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নোটিশ ::
আমাদের নিউজপোর্টালে আপনাকে স্বাগতম...
সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে ভালো ফসল ফলানোর লক্ষ্যে কৃষি অফিস থেকে পার্টনার শীপ অনুষ্ঠান র‌্যালি আলোচনা সভা নবাবগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নবাবগঞ্জে ধান কাটার দাম বেশি, দুশ্চিন্তায় কৃষক ঘোড়াঘাটে গৃহ বধুকে জিম্মি করে বাড়ীতে ডাকাতি নগদ টাকা সহ ৮ ভরি স্বর্ণালঙ্কার লুট ঘোড়াঘাটে মোটরসাইকেল ও বাইসাইকেল চুরি নিজের জ্বালানি থাকতে বিদেশ থেকে আমদানি নয় পার্বতীপুর বড়পুকুরিয়ায় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী পার্বতীপুরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন পার্বতীপুরের সাংবাদিক মেনহাজুল ইসলামের চাচা’র জীবনাবসানl নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জের বিদায় অনুষ্ঠান নিরাপদ খাদ্য ও পারিবারিক পুষ্টি উন্নয়নে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে রয়েল সাইন্স স্কুলের শিক্ষার্থীদের নিয়ে পুষ্টি মেলা অনুষ্ঠিত

নবাবগঞ্জে প্রশাসনের সহযোগিতায় ২.২৪ একর বনভূমি উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬ ১১ বার পড়া হয়েছে
মেহেদী হাসান,  নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জে উচ্ছেদ অভিযান চালিয়ে ২.২৪ একর সংরক্ষিত বনভূমির জায়গা উদ্ধার করে সেখানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেছে বন বিভাগ।
শুক্রবার (২৭ মার্চ) দুপুরে মধ্যপাড়া রেঞ্জের আফতাবগঞ্জ বিটের জয়পুর মৌজার কালির হাট বাজারে এ অভিযান পরিচালনা করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ  জিল্লুর রহমান ও মধ্য পাড়া রেঞ্জ কর্মকর্তা মোঃ আল আমিন।বন বিভাগ সুত্রে জানা যায়,দীর্ঘদিন ধরে জয়পুর ইউনিয়নের কাতলমারী গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে সাদ্দাম হোসেনে (৪৫) অবৈধভাবে সংরক্ষিত বনভূমির জমি দখল করে গরুর ফার্ম ও রাইচ মিল তৈরি করছিল।বন বিভাগের পক্ষ হতে তাদের বিরুদ্ধে বন আইনে মামলা ও একাধিকবার নোটিশ দেওয়ার পরও সাড়া না পেয়ে উপজেলা প্রশাসনের সহযোগিতায় বন বিভাগ কয়েক ঘন্টা অভিযান পরিচালনা পরে উদ্ধারকৃত জমিতে বিভিন্ন প্রকার বনজ, ফলদ ও ওষুধি গাছের চারা রোপণ করা হয়।এ সময় মধ্যপাড়া বিট কর্মকর্তা রাফিউল ইসলাম, আফতাবগঞ্জ বিট কর্মকর্তা সাইফুল ইসলাম, আফতাবগঞ্জ পুলিশ ফাড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম, ভাদুরিয়া বিট কর্মকর্তা এম এস নুর,   নবাবগঞ্জ থানা পুলিশ, আনসার ভিডিপির সদস্যবৃন্দ ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান বলেন,  পরিবেশের ভারসাম্য রক্ষায় ভবিষ্যতে এই উদ্ধার অভিযান
অব্যাহত থাকবে।
ট্যাগস :

নবাবগঞ্জে প্রশাসনের সহযোগিতায় ২.২৪ একর বনভূমি উদ্ধার

আপডেট সময় : ০৮:৪০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬