নোটিশ ::
সংবাদ শিরোনাম ::
নবাবগঞ্জে প্রশাসনের সহযোগিতায় ২.২৪ একর বনভূমি উদ্ধার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:৪০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬ ১০ বার পড়া হয়েছে


মেহেদী হাসান, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জে উচ্ছেদ অভিযান চালিয়ে ২.২৪ একর সংরক্ষিত বনভূমির জায়গা উদ্ধার করে সেখানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেছে বন বিভাগ।
শুক্রবার (২৭ মার্চ) দুপুরে মধ্যপাড়া রেঞ্জের আফতাবগঞ্জ বিটের জয়পুর মৌজার কালির হাট বাজারে এ অভিযান পরিচালনা করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান ও মধ্য পাড়া রেঞ্জ কর্মকর্তা মোঃ আল আমিন।বন বিভাগ সুত্রে জানা যায়,দীর্ঘদিন ধরে জয়পুর ইউনিয়নের কাতলমারী গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে সাদ্দাম হোসেনে (৪৫) অবৈধভাবে সংরক্ষিত বনভূমির জমি দখল করে গরুর ফার্ম ও রাইচ মিল তৈরি করছিল।বন বিভাগের পক্ষ হতে তাদের বিরুদ্ধে বন আইনে মামলা ও একাধিকবার নোটিশ দেওয়ার পরও সাড়া না পেয়ে উপজেলা প্রশাসনের সহযোগিতায় বন বিভাগ কয়েক ঘন্টা অভিযান পরিচালনা পরে উদ্ধারকৃত জমিতে বিভিন্ন প্রকার বনজ, ফলদ ও ওষুধি গাছের চারা রোপণ করা হয়।এ সময় মধ্যপাড়া বিট কর্মকর্তা রাফিউল ইসলাম, আফতাবগঞ্জ বিট কর্মকর্তা সাইফুল ইসলাম, আফতাবগঞ্জ পুলিশ ফাড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম, ভাদুরিয়া বিট কর্মকর্তা এম এস নুর, নবাবগঞ্জ থানা পুলিশ, আনসার ভিডিপির সদস্যবৃন্দ ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় ভবিষ্যতে এই উদ্ধার অভিযান
অব্যাহত থাকবে।


















