পার্বতীপুর ওয়েলফেয়ার এসোসিয়েশনের শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ ।
- আপডেট সময় : ০৬:৫২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ ১৮ বার পড়া হয়েছে


মেনহাজুল ইসলাম তারেক, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :
ঢাকাস্থ পার্বতীপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। উপহার সামগ্রীর মধ্যে ছিলো নতুন কাপড় পাঞ্জাবি ও শাড়ি, পোলাওয়ের চাল, তেল, চিনি, লাচ্ছা সেমাই ও প্যাকেট জাত দুধ।
আজ (১৯ মার্চ) বৃহস্পতিবার সকাল ১১ টায় পার্বতীপুর জ্ঞানাঙ্কুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই বিতরণ কর্মসূচির আয়োজন করে সংগঠনটি।
পার্বতীপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ টি এম তারিকুল আলম বিষয়টি জানিয়ে বলেন, “আমরা ঢাকায় বসবাস করছি কিন্তু আমাদের নিজদের জন্ম শহর পার্বতীপুরে উৎসব, পার্বণ, শীত, বন্যা ও নানা সংকটকালীন সময়ে ছুটে আসি। এই উপজেলার মানুষের পাশে দাঁড়াই। ঠিক এরই ধারাবাহিকতায় প্রতি ঈদে কিছু মানুষের মুখে হাসি ফোটাতে চেষ্টা করি। পার্বতীপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন সবসময় মানুষের পাশে ছিলো, আছে এবং ভবিষ্যতেও থাকবে।
আয়োজনে আরও উপস্থিত ছিলেন, তারেক চৌধুরী, কাউসার আহমেদ, রূপক, রানা সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


















