পার্বতীপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন।
- আপডেট সময় : ১০:৪১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ ৭৬ বার পড়া হয়েছে


মেনহাজুল ইসলাম তারেক, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
‘নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুণরুত্থান’ এই শ্লোগাণকে সামনে নিয়ে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে দিনাজপুরের পার্বতীপুরে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার আয়োজন করা হয়। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলা পরিষদ থেকে এই বর্ণাঢ্য র্যালিটি বের করা হয়।র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এতে নানা রঙের সাজসজ্জা, ঐতিহ্যবাহী উপকরণ ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে নববর্ষকে বরণ করে নেন অংশগ্রহণকারীরা।পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেনের নের্তৃত্বে শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ হোসাইন রাজু, মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল ওয়াদুদ, পার্বতীপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আহছান হাবিব, কৃষি কর্মকর্তা রাজিব হোসাইন সহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা এবং পার্বতীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার সাথে র্যালিতে অংশগ্রহণ করে। তাদের হাতে ছিলো নানা ধরনের ফেস্টুন ও প্ল্যাকার্ড, যা নববর্ষের আনন্দকে আরও বর্ণিল করে তোলে।
সার্বিকভাবে, পার্বতীপুরে বাংলা নববর্ষ উদযাপন ঘিরে এই আয়োজন শহরে উৎসবের আমেজ ছড়িয়ে দেয় ।


















