পার্বতীপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ বীজ ধান ও রাসায়নিক সার বিতরণ l
- আপডেট সময় : ০৭:০৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬ ১৮২ বার পড়া হয়েছে


মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার (২৫ মার্চ) সকাল ১১টায় পার্বতীপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এ.জেড.এম রেজওয়ানুল হক।
এ কর্মসূচির আওতায় উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভাসহ মোট ৯৫০ জন কৃষকের মাঝে আউশ প্রণোদনা হিসেবে প্রতি জনকে ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়।
এ ছাড়াও পাট প্রণোদনার আওতায় প্রতি কৃষককে ১ কেজি পাট বীজ, ৫ কেজি ডিএপি সার এবং ৫ কেজি এমওপি সার প্রদান করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রাজিব হুসাইন, উপজেলা প্রকল্প কর্মকর্তা সানাউল্লাহ, পৌরসভার উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবু সুফিয়ানসহ উপজেলার ১০টি ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ।


















