নবাবগঞ্জে শ্রমিক দিবস পালিত
- আপডেট সময় : ১১:০৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬ ৫২ বার পড়া হয়েছে


মোঃ হাফিজুর রহমান মিলন ,নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি :
দিমাজপুরের নবাবগন্জে ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। উপজেলার সকল স্তরের শ্রমিকদের আয়োজনে দিবসটি পালনে র্যালি আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। সকালে ডাকবাংলো সামনে থেকে একটি র্যালি বের হয়ে তা উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডাকবাংলো চত্তরে এসে মিলিত হয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিনাজপুর মটর শ্রমিক ইউনিয়ন (১১৬৭) উপজেলা শাখার সভাপতি আবু সায়েম রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাজিদ -উল- মাহমুদ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আশরাফুল ইসলাম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম খাজা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেন , সাবক ছাত্র নেতা মহরম আলী নির্মাণ শ্রমিকের সভাপতি মোঃ মিজানুর রহমান সিএনজি সমিতির সভাপতি তপন কুমার সরকার , (২৪৫) এ সাধারণ সম্পাদক রাজু মিয়া প্রমূখ। শেষে দোয়া অনুষ্ঠিত হয়।


















