নোটিশ ::
সংবাদ শিরোনাম ::
নবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:২৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ ১২৪ বার পড়া হয়েছে


মেহেদী হাসান, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
“নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে নবাবগঞ্জ উপজেলা চত্বর থেকে একটি বৈশাখী শোভাযাত্রা বের হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমানের নেতৃত্বে শোভাযাত্রাটিতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারী, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী , সামাজিক সংগঠন, জনপ্রতিনিধি, সাংস্কৃতিক সংগঠন, সুধীজন,
বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা -কর্মচারী- ছাত্র-ছাত্রী ও প্রিন্ট, অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অংশগ্রহণ করেন। বিভিন্ন সাজে সজ্জিত শোভাযাত্রাটি নবাবগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। এছাড়া দিবসটি উপলক্ষে আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বাঙালির হাজার বছরের সংস্কৃতিকে বুকে ধারণ করে উৎসবে মেতে ওঠে উপজেলার সর্বস্তরের মানুষ।


















