নোটিশ ::
সংবাদ শিরোনাম ::
প্রচ্ছদ /
আঞ্চলিক সংবাদ, খুলনা, গ্রাম বাংলা, চট্রগ্রাম, ঢাকা, নবাবগঞ্জ, বরিশাল, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, সকল সংবাদ, সর্বশেষ, সারাদেশ, সিলেট
নবাবগঞ্জে ফাল্গুনের মাঝামাঝিতেও কুয়াশার চাদরে মোড়ানো চারপাশ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:৪৫:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬ ১২৯ বার পড়া হয়েছে


মেহেদী হাসান, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
শীত পেরিয়ে প্রকৃতিতে চলছে বসন্ত। কিন্তু ফাল্গুনের মাসের মাঝামাঝি এসে হঠাৎ কুয়াশার চাদরে ঢাকা পড়েছে দিনাজপুরে নবাবগঞ্জ উপজেলা জনপদ।বৃহস্পতিবার (৫ মার্চ) ভোর থেকে সকাল পর্যন্ত চলছে কুয়াশার রাজত্ব। এ সময় মাঝারি ও ঘন কুয়াশার কারণে সামান্য দূরের জিনিসও দৃষ্টিগোচর হচ্ছে না। ফলে সড়ক ও মহাসড়কে বাস-ট্রাকসহ অন্যান্য যানবাহন চলেছে ধীর গতিতে। তবে স্থানীয়রা এর আগে ফাল্গুন মাসে এমন কুয়াশা দেখেননি বলেই মন্তব্য করেছেন।উপজেলার মাহমুদপুর ইউনিয়নের এক কৃষক বলে,সেহরি খাওয়ার পর থেকে কুয়াশা দেখতেছি। এখন সকাল ৯টা বাজে কুয়াশা কমতাছে না।মনে হচ্ছে যেন সামান্য বৃষ্টি পড়তেছে।কুশদহ ইউনিয়নের এক অটো ভ্যান চালক বলে, “সকাল বেলা সামান্য দূরের জিনিসও দেখা যায় না। তাই ভ্যান চালানো খুব মুশকিল হচ্ছে।”
উপজেলার পুটিমারা ইউনিয়নের এক শ্রমিক জানান, “প্রতিদিন সকাল বেলায় ইরি জমিতে ঘাস তুলতে যেতে হয়, কুয়াশার কারণে শীতে কাজ করা খুব কষ্ট হয়।” বিনোদনগর ইউনিয়নের একজন জানান, “সকাল বেলায় কুয়াশার কারণে ঠান্ডা অনুভব হয় আবার বেলা বাড়ার সাথে সাথে আবহাওয়া গরম হয় ফলে মানুষের সর্দি জ্বরসহ নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছে।”
অনেকে ফাল্গুন মাসের অনাকাঙ্খিত কুয়াশার দেখা মেলায় এটাকে ঋতুর বৈচিত্রতা বলে মন্তব্য করেছেন।আবার অনেকে অসময়ে এ ধরনের কুয়াশাকে রোগ-বালাইয়ের লক্ষণও বলছেন। কারণ শিশু ও বৃদ্ধরা এসময় সর্দি -কাশি, নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও ডায়রিয়া রোগে আক্রান্ত হচ্ছে।


















