নোটিশ ::
সংবাদ শিরোনাম ::
নবাবগঞ্জে পাকা রাস্তার কাজ উদ্বোধন করেন অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:২৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬ ১৪৪ বার পড়া হয়েছে


মেহেদী হাসান, নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নের ধারাবাহিকতায় ৫নং পুটিমারা ইউনিয়নের চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত গুরুত্বপূর্ণ পাকা সড়ক নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৪ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় উপজেলার ৫ নং পুটিমারা ইউনিয়ন বিএনপি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাস্তার কাজের শুভ
উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), নবাবগঞ্জ এর বাস্তবায়নে নির্মিতব্য এই সড়কটি সম্পন্ন হলে চড়ারহাট ও নওদাপাড়াসহ আশপাশের এলাকার মানুষের যাতায়াত সহজ হবে, কৃষিপণ্য পরিবহন বাড়বে এবং গ্রামীণ অর্থনীতি আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয়রা।অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন এমপি বলেন, বিএনপি সরকার উন্নয়নমুখী সরকার, গ্রামীণ জনপদের রাস্তার উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে, যার বাস্তব উদাহরণ আজকের এই সড়ক উদ্বোধন।এ সময় উপস্থিত ছিলেন পুটিমারা ইউনিয়ন বিএনপির নেতা-কর্মী সহ চার উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা – কর্মচারী,
এলাকার সচেতন মহল, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মী সহ প্রমুখ।


















