নোটিশ ::
সংবাদ শিরোনাম ::
নবাবগঞ্জে দিশবন্দীহাতীশাল মাদ্রাসার সহকারী মৌলভী মোঃ আতাউর রহমানের ইন্তেকাল
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:৫১:০১ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬ ১০৮ বার পড়া হয়েছে


মেহেদী হাসান, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান দিশবন্দী হাতিশাল দ্বি মুখী ফাযিল স্নাতক মাদ্রাসার সিনিয়র সহকারী মৌলভী মোঃ আতাউর রহমান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
রবিবার (৮ মার্চ) সকাল ৬ ঘটিকায় রাজধানীর ন্যাশনাল ইনিস্টিউট অব নিউরোসাইন্স হাসপাতালে চিকিৎসাীন অবস্থায় মারা গেছেন। পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার তারাবীর নামাজের জন্য মসজিদে গেলে সেখানে ওজু করা অবস্থা তিনি স্ট্রোক করেন। প্রাথমিক অবস্থায় নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান আবার তাকে রংপুরে রেফার্ড করা হয়। গত শুক্রবার তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর ন্যাশনাল ইনিস্টিউট অব নিউরোসাইন্স হাসপাতালে লাইফ সাপোর্ট অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। সহকারী মৌলভী আতাউর রহমান মৃত্যুকালে দুই মেয়ে ও এক ছেলে রেখে গেলেন। মরদেহ ঢাকা থেকে গ্রামে আনা হচ্ছে। আজ সন্ধ্যায় জানাজা শেষে পরিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।এক শোক বার্তায় দিশবন্দী হাতিশাল দ্বি মুখী ফাযিল স্নাতক মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আব্দুল বাতেন বলেন,“ইলম, আদর্শ ও সুন্দর চরিত্র আমাদের হৃদয়ে চিরদিন স্মরণীয় হয়ে থাকবে। তাঁর শিক্ষাক্ষেত্রে অমূল্য অবদান কখনো ভোলার নয়।আল্লাহ তাআলা তাঁর গুনাহসমূহ ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।”
এদিকে আতাউর রহমানের মৃত্যুতে তাঁর পরিবার, আত্নীয়- স্বজন, সহকর্মী, মাদ্রাসা স্টাফ ও শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।



















