নোটিশ ::
সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে বজ্রপাতে ১ জন আহত হাসপাতালে ভর্তি l
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:২১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ ২১ বার পড়া হয়েছে


ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি ঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে আকাশ থেকে বজ্রপাত পড়ে ১জন আহত হাসপাতালে ভর্তি হওয়ার খবর পাওয়া গেছে। জানা যায়, ঘোড়াঘাট উপজেলার অহিউড়া গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে বাবু মিয়া (৩৫) সে তার গ্রামের ২ একর একটি পুকুর আল-াগাড়ী পুকুরে মাছ ছেড়ে দিয়ে পুকুর পাড়ে একটি ছোট্ট ঘর করে পুকুর ডিউটি করত। এর এক পর্যায়ে গতকাল২৯শে এপ্রিল রাত অনুমান ৩টার দিকে সেখানে ঝড়-বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়।ওই সময় বজ্রপাতে বাবু মিয়া গুরুত্বর আহত হয়। স্থানীয় লোকজন টের পেয়েআহত অবস্থায় তাকে ঘোড়াঘাট হাসপাতালে ভর্তি করে। বাবু মিয়া মৃত্যুরসঙ্গে পাঞ্জা লড়ছে।


















