নোটিশ ::
সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা সাংবাদিকদের সঙ্গে খারাপ আচরণ করায় তার বিরুদ্ধে মানববন্ধন
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:৩৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬ ২৪ বার পড়া হয়েছে


ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি ঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে পলী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা সাংবাদিকদের সঙ্গে খারাপ আচরণ করায় তার বিরুদ্ধে মানববন্ধন করা হয়েছে। জানা যায়, ঘোড়াঘাট উপজেলা পলী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা মনোয়ার হোসেনের নিকট একটি লোন বিষয়ক সংবাদ নিতে গেলে সে সাংবাদিকদের তথ্য না দিয়ে দালালি করতে আসছেন বলে সাংবাদিকদের সাথে চরাও হয়ে কথা বলে। ওই সময় মনোয়ার হোসেন সাংবাদিকদের বিরুদ্ধে ওই আচরণ করায় ঘোড়াঘাট উপজেলার সাংবাদিকরা ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিন এর সঙ্গে কথা বলেন। ব্যাপারটি নিষ্পত্তি না হওয়ায় ঘোড়াঘাট উপজেলার সাংবাদিক নেতারা মনোয়ার হোসেনকে অপসারণ করার জন্য মানববন্ধন করেছেন। এরপরেও ব্যাপারটি নিষ্পত্তি না হলে সাংবাদিক নেতারা বৃহত্তর কর্মসূচি দিবেন বলে জনান।


















