নোটিশ ::
সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে ঢাকনা ছাড়াই ট্রাক্টরে বালু বহন করায় পথচারীর চোখে পড়ে অসুস্থ্য হচ্ছে অনেক মানুষ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:০৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে


ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি ঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে ঢাকনা ছাড়াই ট্রাক্টরে বালু বহন করায় পথচারীর চোখে পড়ে অসুস্থ্য হচ্ছে অনেক মানুষ বলে অভিযোগ রয়েছে। জানা যায়, ঘোড়াঘাট উপজেলার হাট বাজার ও জনবহুল এলাকায় ট্রাক্টরের মাধ্যমে ঢাকনা ছাড়াই বালু বহন করার সময় বালু উড়ে পথচারীর চোখে পড়ছে। ওই বালু চোখে পড়ার পর চোখ ঘুষে লালচা হলে তাদেরকে ডাক্তারের চিকিৎসা নিতে হচ্ছে। আর ওই বালু ছোট ছোট স্কুলগামী শিশু বাচ্চার চোখে পড়ায় অসুস্থ্য হয়ে ১২/১৫ দিন পর্যন্ত স্কুলে যেতে পারছেন না। ঢাকনা ছাড়া ট্রাক্টরে জনবহুল এলাকায় বালু বহন না করার সরকারী আইনে বিধান রয়েছে। এ ব্যাপারে জেল জরিমানা করারও আইন রয়েছে। ঘোড়াঘাটে পথচারী সহ শিশুদের চোখ রক্ষার্থে সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য উর্দ্ধতন কর্মকর্তার জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।


















