নোটিশ ::
সংবাদ শিরোনাম ::
নবাবগঞ্জে হরিবাসরের অনুষ্ঠানে মন্ত্রী ডাঃ জাহিদ হোসেন এমপি
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:২৮:২৭ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬ ৭৮ বার পড়া হয়েছে


মোঃ হাফিজুর রহমান মিলন প্রতিনিধি নবাবগঞ্জ দিনাজপুর।
দিনাজপুরের নবাবগঞ্জে ৩ এপ্রিল শুক্রবারে রাতে উপজেলা ১ নং জয়পুর ইউনিয়নের আলদাদপুর প্রামাণিক পাড়া গ্রামে শ্রী শ্রী রাধা গোবিন্দ ও সর্বজনীন দুর্গা মন্দির চত্বরে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাঃ এ এ জেড এম জাহিদ হোসেন । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টীন ঐক্যফ্রন্টের সভাপতি গজন চন্দ্র বর্ম ২ নং বিনোদনগর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম ফতেহ ১ নং জয়পুর ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ-সভাপতি মোঃ শওকত আলি, মহব্বত আলী ৯ নং কুশদহ ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি মোঃ আনারুল আজিম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিল্লুর রহমান ও থানা অফিসার ইনচার্জ মিন্টু দে প্রমুখ।


















