পার্বতীপুরে অসহায়দের মাঝে রক্তযোদ্ধা’র ঈদ উপহার বিতরণ
- আপডেট সময় : ০৭:৪২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ ১১৮ বার পড়া হয়েছে


মেনহাজুল ইসলাম তারেক, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
মানবিক ও সামাজিক সংগঠন রক্তযোদ্ধা পার্বতীপুর সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে মধ্যবিত্ত ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ ) বিকেলে শহরের গুলপাড়া এলাকায় নিজস্ব কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এ জেড এম রেজওয়ানুল হক। প্রধান অতিথির বক্তব্যে তিনি সংগঠনের মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং আগামীতে এই সংগঠনের সকল ভালো কাজের সাথে ব্যক্তিগতভাবে শরিক হওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক ও সভাপতি এরফান খান লাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনিহারী পট্টি ব্যবসায়ী সমিতির সভাপতি আশরাফুল আলম সরকার, বিশিষ্ট ধান ব্যবসায়ী আশরাফুল হক, ইঞ্জিনিয়ার এ জেড এম আরিফুল হক রিয়েল। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সংগঠনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রিমন।


















