নোটিশ ::
সংবাদ শিরোনাম ::
ধর্ম -বর্ণ নির্বিশেষে সকল শ্রেণির মানুষদের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ – হিলিতে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:৩৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ ৯০ বার পড়া হয়েছে


মেহেদী হাসান, (নবাবগঞ্জ) দিনাজপুর প্রতিনিধি:
সকল রাজনৈতিক দলকে, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ-সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন সকল রাজনৈতিক দলকে, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ। বর্তমান বিএনপি সরকার ১৮ কোটি জনগণের সরকার, কে কাকে ভোট দিয়েছে সেটা বিবেচ্য বিষয় নয় উপরোক্ত কথাগুলো বলেছেন-সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আজীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। তাই বিএনপি সরকার সব সময় জনগণের পাশে থাকে এবং জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নের্তৃত্বে দেশ গড়ায় সকলকে অংহগ্রহন করার আহ্বায়ন জানিয়ে মন্ত্রী বলেন, আগামী প্রজন্মের জন্য সুন্দর ও সুশাসনের বাংলাদেশ গড়ে উঠবে। অনেকে বিভিন্নভাবে সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য অপচেষ্টা চালাবে জানিয়ে সকলকে সজাগ থাকার আহ্বায়ন জানান।বৃহষ্পতিবার(১৯ মার্চ) দুপুর ১২ টায় হাকিমপুর উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা শাখা আয়োজিত শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ, গরিব, দুঃস্থ ও অসহায়দের মাঝে খাদ্যশস্য, ঢেউটিন ও নগদ অর্থ রিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।হাকিমপুর ইউএনও অশোক বিক্রম চাকমার সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ওসি জাকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদ রানা, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী,যুগ্ন সাধারণ সম্পাদক রেজা আহমেদ বিপুল, সিনিয়র সহসভাপতি শাহীনুর রহমান শাহীন, পৌর বিএনপির ভারপাপ্ত সভাপতি ফরিদখান, সাধারণ সম্পাদক নাজমুল হকসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।বিতরণ অনুষ্ঠানে ৩৪০ টি পরিবারের মাঝে ঢেউটিন, খাদ্যশস্য ও নগদ অর্থ সহায়তা করা হয়।এর আগে প্রথমে উপজেলার বোয়ালদাড় গ্রামে ক্ষতিগ্রস্থদের বাড়ি পরিদর্শন করেন তিনি।


















