নোটিশ ::
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের ঘোড়াঘাটে বিকল্প আয়ের উৎস হিসেবে গবাদি পশু বিতরণ করলেন মন্ত্রী ডাঃ এজেডএম জাহিদ হোসেন
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:২১:২৯ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬ ৭৩ বার পড়া হয়েছে


মেহেদী হাসান, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় অসহায় ও দুস্থ ব্যক্তিদের মাঝে গবাদি পশু বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যা ৭টায় উপজেলার ৩ নং সিংড়া ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ গবাদি পশু বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রুবানা তানজিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন (এমপি)।
কর্মসূচির আওতায় ১ লাখ ৬৮ হাজার টাকা ব্যয়ে ২০ জন সুবিধাভোগীর মাঝে একটি করে ছাগল বিতরণ করা হয়। আয়োজকরা জানান, এ উদ্যোগের মাধ্যমে ভিক্ষুকদের পুনর্বাসন ও তাদের জন্য বিকল্প আয়ের উৎস তৈরি হবে।এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপ- পরিচালক আব্দুল মতিন, সহকারি কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, হাকিমপুর- ঘোড়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আ.ন.ম নিয়ামত উল্লাহ্ , ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত ওসি মোঃ শহিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার মো.মাসুদ রানা, ঘোড়াঘাট উপজেলা বিএনপি’র সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরী , পৌর বিএনপি’র সভাপতি আব্দুস সাত্তার মিলন, আবুসহ বিএনপি’র অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীবৃন্দ,সিংড়া ইউপি চেয়ারম্যান মো.সাজ্জাত হোসেন, স্থানীয় মান্যগণ্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীবৃন্দ।প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন বলেন, “সমাজের অসহায় ও দুস্থ মানুষের জীবনমান উন্নয়নে বিএনপি সরকারের এ ধরনের কর্মসূচি বদ্ধপরিকর এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। ”অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন আরো বলেন, “বাংলাদেশের প্রতিটি পরিবারকে ফ্যামেলি কার্ডের আওতায় আনা হবে। যা পরিবারের নারী সদস্য বা মায়ের নামে ইস্যু করা হবে।” তাঁর নির্বাচনী এলাকায় মাদক, জুয়া, অবৈধ বালু উত্তোলনসহ সব ধরনের অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন এবং অপরাধী যে দলের বা যে পরিচয়েরই হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে।এর আগে অধ্যাপক ডা: জাহিদ হোসেন ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠে উপজেলা ও পৌর বিএনপির আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে যোগ দেন।


















