নবাবগঞ্জ ০৪:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নোটিশ ::
আমাদের নিউজপোর্টালে আপনাকে স্বাগতম...
সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে ভালো ফসল ফলানোর লক্ষ্যে কৃষি অফিস থেকে পার্টনার শীপ অনুষ্ঠান র‌্যালি আলোচনা সভা নবাবগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নবাবগঞ্জে ধান কাটার দাম বেশি, দুশ্চিন্তায় কৃষক ঘোড়াঘাটে গৃহ বধুকে জিম্মি করে বাড়ীতে ডাকাতি নগদ টাকা সহ ৮ ভরি স্বর্ণালঙ্কার লুট ঘোড়াঘাটে মোটরসাইকেল ও বাইসাইকেল চুরি নিজের জ্বালানি থাকতে বিদেশ থেকে আমদানি নয় পার্বতীপুর বড়পুকুরিয়ায় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী পার্বতীপুরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন পার্বতীপুরের সাংবাদিক মেনহাজুল ইসলামের চাচা’র জীবনাবসানl নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জের বিদায় অনুষ্ঠান নিরাপদ খাদ্য ও পারিবারিক পুষ্টি উন্নয়নে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে রয়েল সাইন্স স্কুলের শিক্ষার্থীদের নিয়ে পুষ্টি মেলা অনুষ্ঠিত

পার্বতীপুর পৌর বিএনপি’র দোয়া ও ইফতার মাহফিলে মেয়র পদপ্রার্থী ঘোষণা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১২:০৬ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬ ১০৪ বার পড়া হয়েছে

মেনহাজুল ইসলাম তারেক, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:

অনন্য সাম্প্রদায়িক সম্প্রীতি ও রাজনৈতিক সংহতির সাক্ষী হলো দিনাজপুরের পার্বতীপুর। আজ (০৮ মার্চ) রবিবার পার্বতীপুর আদর্শ কলেজ মাঠ প্রাঙ্গণে পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলটি বিশাল এক জনসমুদ্রে পরিণত হয়। উক্ত দোয়া ও ইফতার মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর-৫ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য এ, জেড, এম, রেজওয়ানুল হক, এমপি। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন, পার্বতীপুর পৌর বিএনপি’র সভাপতি ও জেলা বিএনপি’র প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক সম্পাদক আতিয়ার রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান চাঁদ আলী ও পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ভিপি সোহেল মারুফ স্বপন। এবারের আয়োজনে শুধু রাজনৈতিক নেতাকর্মী নন, উপস্থিত ছিলেন শত শত সাধারণ নারী ও পুরুষ। বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীসহ অন্যান্য বর্ণের নারী ও পুরুষদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিতে একটি ভিন্ন মাত্রা যোগ করে। ধর্ম-বর্ণ নির্বিশেষে হাজারো মানুষের এই মিলন মেলা পার্বতীপুরের সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। অনুষ্ঠানে একটি বিশেষ ঘোষণা দেন নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এ জেড এম রেজওয়ানুল হকের ছোট ভাই এ জেড এম মেনহাজুল হক। তিনি আগামীতে পার্বতীপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে নির্বাচন করার জোরালো প্রত্যয় ব্যক্ত করেন। তিনি জনগণের দোয়া ও ভালোবাসা নিয়ে এলাকার উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন। ইফতারের আগে জাতির মঙ্গল এবং দলের প্রয়াত নেতা-কর্মীদের আত্মার মাগফেরাত কামনায় এক বিশেষ মোনাজাত পরিচালনা করেন দারুল উলুম ক্বওমী মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত মাওলানা মোঃ হুমায়ুন কবির মিলনপুরী। অনুষ্ঠানে পৌর ও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিশাল এই গণজমায়েত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মোনাজাত শেষে উপস্থিত শত শত ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে ইফতার সামগ্রী পরিবেশন করা হয়। অনুষ্ঠানটি সফল করতে নিরলস পরিশ্রম করেন পৌর বিএনপি’র নেতৃবৃন্দগণ।

ট্যাগস :

পার্বতীপুর পৌর বিএনপি’র দোয়া ও ইফতার মাহফিলে মেয়র পদপ্রার্থী ঘোষণা

আপডেট সময় : ১১:১২:০৬ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬