নোটিশ ::
সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে মোটরসাইকেল ও বাইসাইকেল চুরি
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:১১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬ ১৬ বার পড়া হয়েছে

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি ঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে বাড়ী থেকে মোটরসাইকেল ও বাইসাইকেল চুরি
হওয়ার খবর পাওয়া গেছে। জানা যায়, গতকাল ১১ই মে দিবাগত রাতে
ঘোড়াঘাট পৌর শ্যামপুর গ্রামের শফিকুল ইসলাম তার ১টি পালসার ১৫০
সিসি মোটরসাইকেল ও ১টি বাইসাইকেল তার ঘরের বারান্দায় রেখে শয়ন ঘরে
ঘুমিয়ে পড়েন। চোরেরা তার বাড়ীর প্রাচীর টপকিয়ে ভেতরে প্রবেশ করে
বাড়ীর দরজা খুলে মোটরসাইকেল ও বাইসাইকেল চুরি করে নিয়ে গেছে। এ
ব্যাপারে ঘোড়াঘাট থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

















