নবাবগঞ্জ ০৪:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নোটিশ ::
আমাদের নিউজপোর্টালে আপনাকে স্বাগতম...
সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে ভালো ফসল ফলানোর লক্ষ্যে কৃষি অফিস থেকে পার্টনার শীপ অনুষ্ঠান র‌্যালি আলোচনা সভা নবাবগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নবাবগঞ্জে ধান কাটার দাম বেশি, দুশ্চিন্তায় কৃষক ঘোড়াঘাটে গৃহ বধুকে জিম্মি করে বাড়ীতে ডাকাতি নগদ টাকা সহ ৮ ভরি স্বর্ণালঙ্কার লুট ঘোড়াঘাটে মোটরসাইকেল ও বাইসাইকেল চুরি নিজের জ্বালানি থাকতে বিদেশ থেকে আমদানি নয় পার্বতীপুর বড়পুকুরিয়ায় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী পার্বতীপুরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন পার্বতীপুরের সাংবাদিক মেনহাজুল ইসলামের চাচা’র জীবনাবসানl নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জের বিদায় অনুষ্ঠান নিরাপদ খাদ্য ও পারিবারিক পুষ্টি উন্নয়নে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে রয়েল সাইন্স স্কুলের শিক্ষার্থীদের নিয়ে পুষ্টি মেলা অনুষ্ঠিত

পার্বতীপুরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৮:১৬ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬ ১০৩ বার পড়া হয়েছে

মেনহাজুল ইসলাম, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:

মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত এবং হয়রানি বন্ধের দাবিতে দিনাজপুরের পার্বতীপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১১ মে) সকাল সাড়ে ১০ টায় পার্বতীপুর উপজেলা ফার্মাসিস্ট রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশনের (ফারিয়া) আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সারাদেশে একযোগে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হলদীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল গেটের সামনে গিয়ে শেষ হয়|মানবন্ধনে বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যসেবা খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা বিভিন্ন সময় অবহেলা, অনিরাপত্তা ও অসৌজন্যমূলক আচরণের শিকার হচ্ছেন। তাই তাদের ন্যায্য অধিকার, সম্মান এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবি।এসময় বক্তব্য রাখেন, পার্বতীপুর উপজেলা ফারিয়া’র সভাপতি রিপন কুমার দাস, সাধারণ সম্পাদক হাসিম রেজা, সাংগঠনিক সম্পাদক সুমন খান, কোষাধ্যক্ষ লোকমান হাকিম, দপ্তর সম্পাদক, উপদেষ্টা এ, এইচ, মিলন, আলতাফ হোসেন সহ আরও অনেকেই।বক্তারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের চার দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো— মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা করা, কর্মক্ষেত্রে হয়রানি, অসদাচরণ ও অনিরাপদ পরিস্থিতির অবসান ঘটানো, চিকিৎসাসেবা সংশ্লিষ্ট পেশাজীবীদের জন্য নিরাপদ ও সুষ্ঠু কর্ম পরিবেশ নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের মাধ্যমে যৌক্তিক দাবিসমূহ দ্রুত বাস্তবায়ন করা।

ট্যাগস :

পার্বতীপুরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০২:০৮:১৬ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬