নবাবগঞ্জ ০৪:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নোটিশ ::
আমাদের নিউজপোর্টালে আপনাকে স্বাগতম...
সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে ভালো ফসল ফলানোর লক্ষ্যে কৃষি অফিস থেকে পার্টনার শীপ অনুষ্ঠান র‌্যালি আলোচনা সভা নবাবগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নবাবগঞ্জে ধান কাটার দাম বেশি, দুশ্চিন্তায় কৃষক ঘোড়াঘাটে গৃহ বধুকে জিম্মি করে বাড়ীতে ডাকাতি নগদ টাকা সহ ৮ ভরি স্বর্ণালঙ্কার লুট ঘোড়াঘাটে মোটরসাইকেল ও বাইসাইকেল চুরি নিজের জ্বালানি থাকতে বিদেশ থেকে আমদানি নয় পার্বতীপুর বড়পুকুরিয়ায় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী পার্বতীপুরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন পার্বতীপুরের সাংবাদিক মেনহাজুল ইসলামের চাচা’র জীবনাবসানl নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জের বিদায় অনুষ্ঠান নিরাপদ খাদ্য ও পারিবারিক পুষ্টি উন্নয়নে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে রয়েল সাইন্স স্কুলের শিক্ষার্থীদের নিয়ে পুষ্টি মেলা অনুষ্ঠিত

নিরাপদ খাদ্য ও পারিবারিক পুষ্টি উন্নয়নে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে রয়েল সাইন্স স্কুলের শিক্ষার্থীদের নিয়ে পুষ্টি মেলা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬ ২৪৪ বার পড়া হয়েছে
মেহেদী হাসান, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার  ভাদুরিয়া ইউনিয়নে অবস্থিত সুনামধন্য রয়েল সাইন্স স্কুলে শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপী পুষ্টি মেলা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (০৭ মে, ২০২৬ খ্রি.) রয়েল সাইন্স স্কুলের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলার উদ্বোধন করেন সহকারী প্রধান শিক্ষক মো. কায়ছারুল ইসলাম।এই খাদ্য ও পুষ্টি মেলায় প্যানেল পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মুর্শিদা খাতুন, মিনহাজুল ইসলাম, এজাজ মাহমুদ, আরজেনা খাতুন,  হালিমা খাতুন, আঁখিমনি সুপ্রিয়া সোমা ও রওজাতুন জান্নাতুন তাইয়্যেবা।ক্যাম্পেইন শুরু হয় স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে পুষ্টি বিষয়ক র‌্যালি শেষে পরিদর্শকগণ পুষ্টি ক্যাম্পেইনের ভিটামিন, মিনারেল ও পুষ্টিজাত পণ্য বিষয়ক স্টল পরিদর্শন করেন।মেলায় স্টলের মাধ্যমে শিক্ষার্থীদের হাতের নাগালে থাকা বিভিন্ন ধরণের পুষ্টিকর খাবারের সঙ্গে পরিচয় করে দেওয়া হয়।মেলার আয়োজক স্কুল কর্তৃপক্ষ জানান, এই মেলার উদ্দেশ্য শিক্ষার্থীদের মধ্যে পুষ্টি ও খাদ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। তাদের মধ্যে পুষ্টি সম্পর্কে জ্ঞান বাড়ানো, পুষ্টি সম্পর্কে ভুল ধারণা, ত্রুটিপূর্ণ খাদ্য অভ্যাস ও কুসংস্কার সম্পর্কে জ্ঞান দান, সুষম খাবার কি এবং এর প্রয়োজনীয়তা কতটুকু এ সম্পর্কে ধারণা প্রদান করা।এ সময় শ্রেণি শিক্ষক গণ বলেন বলেন “ শিক্ষার্থীরা ছোটবেলা থেকেই যেন বিভিন্ন পুষ্টি সম্পর্কে জানতে পারে সে লক্ষ্য এ আয়োজন করা হয়। ”মেলায় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উৎসাহ ও উদ্দীপনার মাধ্যমে সক্রিয় অংশগ্রহণে প্রাণচাঞ্চল্যে ভরপুর হয়ে ওঠে।
ট্যাগস :

নিরাপদ খাদ্য ও পারিবারিক পুষ্টি উন্নয়নে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে রয়েল সাইন্স স্কুলের শিক্ষার্থীদের নিয়ে পুষ্টি মেলা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:৩৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬