পার্বতীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত
- আপডেট সময় : ০২:৩৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬ ২৯১ বার পড়া হয়েছে


মেনহাজুল ইসলাম তারেক, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুর জেলার শ্রমিক রাজনীতির কেন্দ্রভূমি নামে খ্যাত পার্বতীপুরে মহান মে দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি পালনে ব্যাটারী চালিত ভ্যান ও রিক্সা শ্রমিক ইউনিয়ন, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন, মোটর ও বাস শ্রমিক ইউনিয়ন জাতীয়তাবাদী শ্রমিক ইউনিয়ন সহ অসংখ্য শ্রমিক সংগঠন দিনব্যাপী কর্মসূচী গ্রহন করে। কর্মসূচীর মধ্যে ছিল আলোচনা সভা, মিছিল ও বর্ণাঢ্য শোভা যাত্রা।আজকের এই দিবসটি পালনে সবচেয়ে বড় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয় শহরের শহীদ ময়দান সংলগ্ন পৌর অডিটোরিয়াম এ্যান্ড কমিউনিটি সেন্টারে।
উদীয়মান রাজনৈতিক নেতা ও ব্যাটারী চালিত ভ্যান ও রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান সিয়ামের আহ্বানে শুক্রবার সকাল ১০ টায় বিভিন্ন শ্রমিক সংগঠনের অন্তত ৩ হাজার শ্রমিক শ্রমিক এখানে সমবেত হন।সংগঠনসমূহের শ্রমিকরা বাদ্যযন্ত্রের তালে তালে দুনিয়ার মজদুর এক হও, শ্রম ঘন্টা ৮ ঘন্টা কার্যকর কর, করতে হবে- স্লোগানে পার্বতীপুর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

















