ঘোড়াঘাটে হাতুড়ে ডাক্তাররা নিজেরাই প্রেসক্রিপশন ছাড়ায় অ্যান্টিবায়োটিক ঔষধ বিক্রি করছে
- আপডেট সময় : ০৪:১৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ ৪১ বার পড়া হয়েছে


ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি ঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে হাতুড়ে ডাক্তাররা নিজেরাই প্রেসক্রিপশন ছাড়ায় অ্যান্টিবায়োটিক, মেয়াদ উত্তীর্ণ ঘুমের ট্যাবলেট বিক্রি করায় সাধারণ মানুষকে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। জানা যায়, ঘোড়াঘাট উপজেলার ওসমানপুরের হাটে, রাণীগঞ্জের হাটে, কানাগাড়ীর হাটে, বলগাড়ীর হাটে, ডুগডুগীর হাটে, ঘোড়াঘাট পৌর বাগেরহাটসহ চাঁদপাড়ার হাটে ছোট-বড় প্রায় ২ শতাধিক হাতুড়ে ডাক্তারের ঔষধের দোকান রয়েছে। কিন্তু বেশিরভাগ ঔষধের দোকান গ্রাম অঞ্চলে হওয়ায় ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেটরা ওই সমস্ত ঔষধের দোকানে তল্লাশী না করায় হাতুড়ে ডাক্তাররা অ্যান্টিবায়োটিক, মেয়াদ উত্তীর্ণ ঘুমের ট্যাবলেট বিক্রি করায় গ্রাম অঞ্চলের সহজ-সরল জনসাধারণ দিনের পর দিন তাদের নিকট হইতে ঔষধ কিনে খেয়ে বড় বড় অসুখে ঢলে পড়ছে। যেমন- প্যারালাইসিস, কিডনি নষ্ট, এ ছাড়াও কারো কারো মৃত্যু পর্যন্ত হচ্ছে। গ্রামাঞ্চলের সহজ-সরল লোকজনকে বাঁচাতে হলে ৬ মাস পর পর ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেটরা ওই সমস্ত হাতুড়ে ডাক্তারদের দোকানে তলাশী করে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি দেয়া হলে মানুষকে অকাল মৃত্যু থেকে বাঁচানো সম্ভব।


















