নবাবগঞ্জ ০৫:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নোটিশ ::
আমাদের নিউজপোর্টালে আপনাকে স্বাগতম...
সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে ভালো ফসল ফলানোর লক্ষ্যে কৃষি অফিস থেকে পার্টনার শীপ অনুষ্ঠান র‌্যালি আলোচনা সভা নবাবগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নবাবগঞ্জে ধান কাটার দাম বেশি, দুশ্চিন্তায় কৃষক ঘোড়াঘাটে গৃহ বধুকে জিম্মি করে বাড়ীতে ডাকাতি নগদ টাকা সহ ৮ ভরি স্বর্ণালঙ্কার লুট ঘোড়াঘাটে মোটরসাইকেল ও বাইসাইকেল চুরি নিজের জ্বালানি থাকতে বিদেশ থেকে আমদানি নয় পার্বতীপুর বড়পুকুরিয়ায় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী পার্বতীপুরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন পার্বতীপুরের সাংবাদিক মেনহাজুল ইসলামের চাচা’র জীবনাবসানl নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জের বিদায় অনুষ্ঠান নিরাপদ খাদ্য ও পারিবারিক পুষ্টি উন্নয়নে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে রয়েল সাইন্স স্কুলের শিক্ষার্থীদের নিয়ে পুষ্টি মেলা অনুষ্ঠিত

পার্বতীপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪১:৩১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ ১০৫ বার পড়া হয়েছে

মেনহাজুল ইসলাম তারেক, (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৫-২০২৬ অর্থবছরের “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” কর্মসূচির আওতায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২৭ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের প্রশিক্ষক মোঃ শাহ আলম। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, কৃষিপণ্যের নমুনা প্রদর্শনী এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিনিয়র মনিটরিং অফিসার সঞ্জয় দেব নাথ, পার্বতীপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রাজিব হোসাইন এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আলী রুবেলসহ অন্যান্য কর্মকর্তারা।

প্রধান অতিথি মোঃ শাহ আলম বলেন, বাংলাদেশের কৃষি খাত ইতোমধ্যেই একটি সফলতার দৃষ্টান্ত স্থাপন করেছে। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে আমাদের আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি চর্চা বাড়াতে হবে এবং পুষ্টি নিরাপত্তার বিষয়টিকে আরও গুরুত্ব দিতে হবে।সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদ্দাম হোসেন বলেন, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে কৃষি উদ্যোক্তা তৈরি অত্যন্ত জরুরি। পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষতা বৃদ্ধি এবং আয় বাড়ানোর সুযোগ সৃষ্টি হচ্ছে।

বিশেষ অতিথি সঞ্জয় দেব নাথ বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কীটনাশকের সঠিক ও নিয়ন্ত্রিত ব্যবহার নিশ্চিত করতে হবে।উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রাজিব হোসাইন বলেন, নতুন প্রযুক্তি ও প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের আরও দক্ষ করে তুলতে কৃষি বিভাগ কাজ করে যাচ্ছে।

বক্তারা আরও বলেন, ভেজালমুক্ত খাদ্য উৎপাদন, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং পরিবেশবান্ধব চাষাবাদ পদ্ধতি গ্রহণের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।পার্টনার কংগ্রেসে পৌরসভাসহ উপজেলার ১০টি ইউনিয়নের উপকারভোগীরা অংশগ্রহণ করেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ স্থানীয় কৃষি উন্নয়ন ও টেকসই খাদ্য ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগস :

পার্বতীপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত।

আপডেট সময় : ০৬:৪১:৩১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬