নবাবগঞ্জ ০৪:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নোটিশ ::
আমাদের নিউজপোর্টালে আপনাকে স্বাগতম...
সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে ভালো ফসল ফলানোর লক্ষ্যে কৃষি অফিস থেকে পার্টনার শীপ অনুষ্ঠান র‌্যালি আলোচনা সভা নবাবগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নবাবগঞ্জে ধান কাটার দাম বেশি, দুশ্চিন্তায় কৃষক ঘোড়াঘাটে গৃহ বধুকে জিম্মি করে বাড়ীতে ডাকাতি নগদ টাকা সহ ৮ ভরি স্বর্ণালঙ্কার লুট ঘোড়াঘাটে মোটরসাইকেল ও বাইসাইকেল চুরি নিজের জ্বালানি থাকতে বিদেশ থেকে আমদানি নয় পার্বতীপুর বড়পুকুরিয়ায় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী পার্বতীপুরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন পার্বতীপুরের সাংবাদিক মেনহাজুল ইসলামের চাচা’র জীবনাবসানl নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জের বিদায় অনুষ্ঠান নিরাপদ খাদ্য ও পারিবারিক পুষ্টি উন্নয়নে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে রয়েল সাইন্স স্কুলের শিক্ষার্থীদের নিয়ে পুষ্টি মেলা অনুষ্ঠিত

রেলের ডিজি কর্তৃক পশ্চিম রেলের ঈশ্বরদী-চিলাহাটী পর্যন্ত রেলওয়ে ট্র্যাক পূনর্বাসন ও রক্ষনাবেক্ষন এলাকা পরিদর্শনট্র

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫০:২৫ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

রেলওয়ের মহাপরিচালক (ডিজি) আফজাল হোসেন আজ রবিবার সন্ধ্যায় একনেকে অনুমোদিত ও প্রস্তাবিত বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় জোনের ঈশ্বরদী-চিলাহাটী পর্যন্ত রেলওয়ে ট্র্যাক পূনর্বাসন ও রক্ষনাবেক্ষন এলাকা পরিদর্শন করতে পার্বতীপুরে যাত্রা বিরতি করেন।

তিনি পার্বতীপুর রেলওয়ের দূর্বল হয়ে পড়া লাইনসমূহের খোঁজ-খবর নেন। তিনি রাতে পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমেটিভ কারখানার (কেলোকা) গেস্ট হাউজে রাত্রি যাপন শেষে সোমবার সকালে সৈয়দপুর ও চিলাহাটীর উদ্দেশ্যে যাত্রা করবেন।

এসময় তার সাথে ছিলেন রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহা ব্যবস্থাপক ফরিদ উদ্দিন, রেলওয়ের পাকশী ডিভিশনের ডিআরএম আবু হেনা মোস্তফা আলম, ডিইএন-২ পাকশী নাজিব কায়সার, ডিটিও পাকশী হাসিনা খাতুন সহ রেলওয়ের বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তা।

রেলওয়ের পাকশী ডিভিশনের ডিআরএম আবু হেনা মোস্তফা আলম কালের কণ্ঠ’কে জানান, অতি দ্রুততম সময়ের মধ্যে সরকারের রেল মন্ত্রনালয় একনেকের সভায় অনুমোদনকৃত রেলওয়ে ট্র্যাক পূনর্বাসন ও রক্ষনাবেক্ষনের জন্য ২ হাজার ১১৯ কোটি টাকা ব্যয়ে ঈশ্বরদী-চিলাহাটীসহ পশ্চিমাঞ্চলীয় রেলের ৫১৯ কিলোমিটার রেলপথ উন্নয়নে কাজ শুরু হবে। পূর্ব প্রস্তুতি হিসেবে এলাকা পরিদর্শনের কাজ করা হচ্ছে।কিন্তু রেলওয়ের মহা পরিচালক (ডিজি) আফজাল হোসেন জানান, তিনি কোন বিশেষ কাজকে উপলক্ষ্য করে আসেননি। এটি তার একটি রুটিন ওয়ার্ক।

ট্যাগস :

রেলের ডিজি কর্তৃক পশ্চিম রেলের ঈশ্বরদী-চিলাহাটী পর্যন্ত রেলওয়ে ট্র্যাক পূনর্বাসন ও রক্ষনাবেক্ষন এলাকা পরিদর্শনট্র

আপডেট সময় : ১০:৫০:২৫ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬