নবাবগঞ্জ ০৬:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নোটিশ ::
আমাদের নিউজপোর্টালে আপনাকে স্বাগতম...
সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে ভালো ফসল ফলানোর লক্ষ্যে কৃষি অফিস থেকে পার্টনার শীপ অনুষ্ঠান র‌্যালি আলোচনা সভা নবাবগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নবাবগঞ্জে ধান কাটার দাম বেশি, দুশ্চিন্তায় কৃষক ঘোড়াঘাটে গৃহ বধুকে জিম্মি করে বাড়ীতে ডাকাতি নগদ টাকা সহ ৮ ভরি স্বর্ণালঙ্কার লুট ঘোড়াঘাটে মোটরসাইকেল ও বাইসাইকেল চুরি নিজের জ্বালানি থাকতে বিদেশ থেকে আমদানি নয় পার্বতীপুর বড়পুকুরিয়ায় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী পার্বতীপুরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন পার্বতীপুরের সাংবাদিক মেনহাজুল ইসলামের চাচা’র জীবনাবসানl নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জের বিদায় অনুষ্ঠান নিরাপদ খাদ্য ও পারিবারিক পুষ্টি উন্নয়নে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে রয়েল সাইন্স স্কুলের শিক্ষার্থীদের নিয়ে পুষ্টি মেলা অনুষ্ঠিত

পার্বতীপুরে রেলওয়ে কর্মকর্তাকে প্রাণ নাশের হুমকি ও চাঁদা দাবী প্রতিবাদে মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৪:০৮ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ ২৭২ বার পড়া হয়েছে

মেনহাজুল ইসলাম তারেক, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :

দিনাজপুরের পার্বতীপুরে একদল চাঁদাবাজ কর্তৃক রেলওয়ের এস,এস,এ,ই/ওয়ার্কস অফিসের উর্ধ্বতন উপ সহকারী প্রকৌশলী’র নিকট চাঁদার দাবি ও প্রাননাশের হুমকি’র প্রতিবাদে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

পার্বতীপুর রেলওয়ের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দের ব্যানারে আজ (১৮ এপ্রিল) শনিবার বিকেল ৩ টায় এস,এস,এই/ওয়ার্কস অফিস গেটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে রেলওয়ে ষ্টেশন চত্বরে বিক্ষোভ মিছিল শেষে বিক্ষুব্ধ লোকজন রেলওয়ে পার্ক চত্বরে সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন, উর্ধ্বতন উপ সহকারী প্রকৌশলী মোঃ রাজা আলী শেখ, নিরাপত্তা প্রহরী ইমাম হোসেন, ট্রলিম্যান আবুল বাশার প্রমুখ। বক্তারা জানান, গত মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় ৩ জন প্রভাবশালী ও চিহ্নিত যুবক এস,এস,এ,ই/ওয়ার্কস অফিসে এসে কর্মকর্তা রাজা আলীকে প্রান নাশের হুমকি সহ ২ লাখ টাকার চাঁদা দাবী করে। এ ঘটনায় অফিসটি’র কর্মচারীরা আতঙ্কিত হয়ে পড়েন। বক্তারা আরও বলেন, দোষীদের অবিলম্বে গ্রেফতার করা না হলে ও কর্মকর্তা, কর্মচারীদের নিরাপত্তা ব্যাহত হলে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হবে।এস,এস,এ,ই/ ওয়ার্কস অফিস সুত্র জানায়, বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করার পর রাজা আলী শেখ আজ শনিবার দুপুরে রেলওয়ে থানায় তিন যুবকের বিরুদ্ধে চাঁদাবাজি’র অভিযোগ এনে এজাহার দাখিল করেছেন।পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দোষীদের বিরুদ্ধে তদন্ত পূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

পার্বতীপুরে রেলওয়ে কর্মকর্তাকে প্রাণ নাশের হুমকি ও চাঁদা দাবী প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় : ০৮:২৪:০৮ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬