নবাবগঞ্জ ০৫:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নোটিশ ::
আমাদের নিউজপোর্টালে আপনাকে স্বাগতম...
সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে ভালো ফসল ফলানোর লক্ষ্যে কৃষি অফিস থেকে পার্টনার শীপ অনুষ্ঠান র‌্যালি আলোচনা সভা নবাবগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নবাবগঞ্জে ধান কাটার দাম বেশি, দুশ্চিন্তায় কৃষক ঘোড়াঘাটে গৃহ বধুকে জিম্মি করে বাড়ীতে ডাকাতি নগদ টাকা সহ ৮ ভরি স্বর্ণালঙ্কার লুট ঘোড়াঘাটে মোটরসাইকেল ও বাইসাইকেল চুরি নিজের জ্বালানি থাকতে বিদেশ থেকে আমদানি নয় পার্বতীপুর বড়পুকুরিয়ায় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী পার্বতীপুরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন পার্বতীপুরের সাংবাদিক মেনহাজুল ইসলামের চাচা’র জীবনাবসানl নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জের বিদায় অনুষ্ঠান নিরাপদ খাদ্য ও পারিবারিক পুষ্টি উন্নয়নে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে রয়েল সাইন্স স্কুলের শিক্ষার্থীদের নিয়ে পুষ্টি মেলা অনুষ্ঠিত

ভাদুরিয়া রয়েল সাইন্স স্কুলে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
মেহেদী হাসান, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া রয়েল সাইন্স স্কুলে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। রয়েল সাইন্স স্কুলে পহেলা বৈশাখ উপলক্ষে রঙিন আলপনায় সাজানো হয় পুরো প্রাঙ্গণ। সৃজনশীলতায় ভরপুর এই আলপনা যেন বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির এক অনন্য প্রতিচ্ছবি, যা সবার মনে আনন্দের ছোঁয়া এনে দিয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত স্কুল ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাদের অংশগ্রহণে পিটা-পুলি উতসব ছিল অনুষ্ঠানের প্রধান আকর্ষণ।শিক্ষকদের অংশগ্রহণে পরিবেশিত বর্ষবরণ সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে ধারাবাহিকভাবে পরিবেশিত হয় বর্ষবরণ সংগীত, যা উপস্থিতদের মাঝে বাঙালিয়ানার আবহ ছড়িয়ে দেয়।শিক্ষার্থীদের অংশগ্রহণে আবৃত্তি, নৃত্য ও সঙ্গীত পরিবেশনা ছিল অনুষ্ঠানের প্রধান আকর্ষণ। তাদের পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে এবং আয়োজনকে আরও বর্ণিল করে তোলে।এছাড়া ক্যাম্পাসজুড়ে বিভিন্ন আকর্ষণীয়  বিভিন্ন পিটা-পুলির স্টল বসানো হয়, যা শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বাড়তি উৎসাহ সৃষ্টি করে।অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন স্কুলের প্রধান  শিক্ষক এ জেড এম গোলাম সরওয়ার। তিনি বলেন, এ ধরনের সাংস্কৃতিক আয়োজন শিক্ষার্থীদের মাঝে দেশের সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি ভালোবাসা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ট্যাগস :

ভাদুরিয়া রয়েল সাইন্স স্কুলে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

আপডেট সময় : ০৭:৫৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬