নবাবগঞ্জে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:৪৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ ১০১ বার পড়া হয়েছে


রনজিত রায় নবাবগঞ্জ (দিনাজপুর) স্টাপ রিপোর্টার :
উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা অনুষ্ঠিত।
দিনাজপুরের নবাবগঞ্জে বুধবার ১৫ এপ্রিল সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান।এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার শফিউল আলম, পুলিশ পরিদর্শক ( তদন্ত) শামীম আল মামুন, উপজেলা বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ সাজ্জাদ আল মামুন, বিভিন্ন দলের নেতাকর্মী , শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ ও ছাত্র-ছাত্রীরা সহ মেলা দেখতে আসা দর্শনার্থী ।আনুষ্ঠানিক উদ্বোধন শেষে মেলায় অংশগ্রহণকারী স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রযুক্তির বিষয়ে অবগত হোন।মেলায় আসা দর্শনার্থী জানান, এই আয়োজনের মাধ্যমে অনেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞান ভিক্তিক তথ্য প্রযুক্তির বিষয়ে আগ্রহী হয়ে উঠবে। এ থেকে মেলার সার্থকতা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান তার বক্তব্যে জানান এ ধরনের বিজ্ঞান মেলা শিক্ষার্থী ও নবীন প্রজন্মের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


















