নবাবগঞ্জ ০১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নোটিশ ::
আমাদের নিউজপোর্টালে আপনাকে স্বাগতম...
সংবাদ শিরোনাম ::
নবাবগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন নবাবগঞ্জে বিনামূল্যে চক্ষু শিবির, চিকিৎসা পেলেন প্রায় দুই শতাধিক পার্বতীপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু পার্বতীপুরে বিএনপির সংবাদ সম্মেলন, স্বতন্ত্র এমপির বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগl পার্বতীপুরে চোরাই সরকারি বৈদ্যুতিক তার উদ্ধার, গ্রেপ্তার ১ পার্বতীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু, সংযোগ বন্ধ না করার অভিযোগ পার্বতীপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির চেক প্রদান নবাবগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিনাজপুরের নবাবগঞ্জ আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা পার্বতীপুরে প্রিপেইড মিটার নিয়ে ক্ষোভ, অপসারণের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ

সবাই কে নিয়ে আমরা মানবিক বাংলাদেশ গড়তে চাই সমাজ কল্যাণমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২০:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে

মোঃ হাফিজুর রহমান মিলন নবাবগঞ্জ ( দিনাজপুর) প্রতিনিধি :

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এম পি বলেছেন সবাইকে নিয়ে আমরা মানবিক বাংলাদেশ গড়তে চাই। সব ধর্মের মানুষকে সাথে নিয়ে আমরা বসবাস করতে চাই। যেখানে কোন হিংসা বিদ্বেষ থাকবে না। আর প্রত্যেক ইউনিয়নে কমপক্ষে একটি করে খেলার মাঠ থাকবে। যেখানে বাচ্চারা বিভিন্ন খেলাধুলা করতে পারবে। আমার চাই আমাদের আগামী প্রজন্ম খেলাধুলায় সুস্থ সবল হয়। ফুটবল ভলিবল প্রতিযোগিতা করব যা ছেলেদের জন্য মেয়েদের জন্য হবে। আজ শুক্রবার সকাল ১০ টায় নবাবগঞ্জ উপজেলা ইনডোর স্টেডিয়ামে ২০২৫-২৬ অর্থ বছরে ইউনিয়ন পর্যায়ে মৎস প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়) খাতের আওতায় গৃহস্থালি কাজে ব্যবহৃত পুকুর সমূহে দেশীয় ছোট মাছ চাষ প্রদর্শনীর উপকরণ কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র এবং প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে গাছের চারা শাক সবজি মরিচ বীজ ও অন্যান্য উপকরণ স্থানীয় সরকার হতে প্রাপ্ত মন্ত্রীর বিশেষ বরাদ্দ থেকে বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের দরিদ্র ছাত্র ছাত্রীদের মাঝে বাই সাইকেল এবং সমাজ কল্যাণ মন্ত্রনালয় হতে স্থানীয় দু:স্থ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার জাহিদুল ইসলাম ইলিয়াস উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন। উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. হোসেন আলী উপজেলা মৎস্য অফিসার আব্দুর রাজ্জাক মিয়া সিনিয়র সহকারী পুলিশ সুপার হারেছ উদ্দিন ওসি আব্দুল কুদ্দুস জেলা বিএনপির সহ সভাপতি আতিকুর রহমান রাজা প্রমূখ ।

ট্যাগস :

সবাই কে নিয়ে আমরা মানবিক বাংলাদেশ গড়তে চাই সমাজ কল্যাণমন্ত্রী

আপডেট সময় : ০৮:২০:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬