নবাবগঞ্জ ১১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নোটিশ ::
আমাদের নিউজপোর্টালে আপনাকে স্বাগতম...
সংবাদ শিরোনাম ::
নবাবগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন নবাবগঞ্জে বিনামূল্যে চক্ষু শিবির, চিকিৎসা পেলেন প্রায় দুই শতাধিক পার্বতীপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু পার্বতীপুরে বিএনপির সংবাদ সম্মেলন, স্বতন্ত্র এমপির বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগl পার্বতীপুরে চোরাই সরকারি বৈদ্যুতিক তার উদ্ধার, গ্রেপ্তার ১ পার্বতীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু, সংযোগ বন্ধ না করার অভিযোগ পার্বতীপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির চেক প্রদান নবাবগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিনাজপুরের নবাবগঞ্জ আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা পার্বতীপুরে প্রিপেইড মিটার নিয়ে ক্ষোভ, অপসারণের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ

নবাবগঞ্জে বিনামূল্যে চক্ষু শিবির, চিকিৎসা পেলেন প্রায় দুই শতাধিক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৯:২৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ ৭ বার পড়া হয়েছে
মেহেদী হাসান, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জের বিনোদনগর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।
 বুধবার (৩০ আগস্ট) দিনাজপুর গাক চক্ষু উদ্যোগে ও মানবতায় রক্তদান ব্লাড ব্যাংকের সার্বিক সহযোগিতায় এ শিবিরের আয়োজন করা হয়।শিবিরে প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত এলাকার প্রায় দুই শতাধিক রোগী চক্ষু পরীক্ষা ও চিকিৎসাসেবা নেন। পরীক্ষা নিরিক্ষা শেষে ৩৭ জনকে বিনামূল্যে ছানি অপারেশন ও লেন্স সংযোজনের জন্য নির্বাচিত করা হয়। অন্য রোগীদের প্রয়োজন অনুযায়ী পরামর্শ ও সাধারণ চক্ষু চিকিৎসা দেওয়া হয়।আয়োজকেরা জানান, নির্বাচিত রোগীদের পরবর্তী সময়ে ছানি অপারেশনসহ প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেবে গাক চক্ষু হাসপাতাল।  সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন ধরে দিনাজপুরের বিভিন্ন এলাকায় সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের কার্যক্রম পরিচালনা করছেন।চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা বিনামূল্যে চিকিৎসা পাওয়ায় আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। বিশেষ করে ছানি রোগীদের বিনামূল্যে অপারেশন ও লেন্স সংযোজনের সুযোগকে তাঁরা গুরুত্বপূর্ণ ও মানবিক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।
২০২১ সাল থেকে নবাবগঞ্জের মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে “মানবতায় রক্তদান ব্লাড ব্যাংক”। এরই ধারাবাহিকতায় এবারের চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে।আয়োজকেরা জানান, ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ ধরনের জনকল্যাণমূলক চিকিৎসা কার্যক্রম অব্যাহত রাখা হবে।এ সময় উপস্থিত ছিলেন মানবতায় রক্তদান ব্লাড ব্যাংকের মহাপরিচালক মো. সেলিম রেজা ও পরিচালক মো. আরিফুল ইসলাম সহ কার্যনিবাহী কমিটির সদস্যবৃন্দ।
ট্যাগস :

নবাবগঞ্জে বিনামূল্যে চক্ষু শিবির, চিকিৎসা পেলেন প্রায় দুই শতাধিক

আপডেট সময় : ০২:৫৯:২৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬