দিনাজপুরের নবাবগঞ্জ আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা
- আপডেট সময় : ০৮:১৮:৩২ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ ১৮৮ বার পড়া হয়েছে


মোঃ হাফিজুর রহমান মিলন , নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ আগস্ট সোমবার সকাল উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার।এ সময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কুদ্দুস,ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীপক কুমার বণিক, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো: তরিকুল ইসলাম, ২নং বিনোদনগর ইউনিয়ন ইউপি চেয়ারম্যান মো: নজরুল ইসলাম ফতেহ, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মুরাদ হোসাইন, সহ আরো উপস্থিত ছিলেন সরকারি দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।সভায় বক্তারা উপজেলায় ভয়াবহ বিদ্যুৎ এর লোডশেডিং, মাদক,চুরি,ইভটিজিংসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, সাংবাদিক, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সবার সহযোগিতা কামনা করেন।












