নবাবগঞ্জ ০১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নোটিশ ::
আমাদের নিউজপোর্টালে আপনাকে স্বাগতম...
সংবাদ শিরোনাম ::
নবাবগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন নবাবগঞ্জে বিনামূল্যে চক্ষু শিবির, চিকিৎসা পেলেন প্রায় দুই শতাধিক পার্বতীপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু পার্বতীপুরে বিএনপির সংবাদ সম্মেলন, স্বতন্ত্র এমপির বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগl পার্বতীপুরে চোরাই সরকারি বৈদ্যুতিক তার উদ্ধার, গ্রেপ্তার ১ পার্বতীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু, সংযোগ বন্ধ না করার অভিযোগ পার্বতীপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির চেক প্রদান নবাবগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিনাজপুরের নবাবগঞ্জ আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা পার্বতীপুরে প্রিপেইড মিটার নিয়ে ক্ষোভ, অপসারণের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ

শ্রমিকদের দোয়া ও ইফতার মাহফিলে পৌর নির্বাচনে প্রার্থী হওয়ার প্রত্যয় পুণর্ব্যক্ত করলেন –মিজানুর রহমান সিয়াম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৯:১৮ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬ ৯৭ বার পড়া হয়েছে

মেনহাজুল ইসলাম তারেক, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে স্টেশনের সকল শ্রমিক অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১১ মার্চ) রেলওয়ে স্টেশনের ৫ নং প্ল্যাটফর্ম  চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বতীপুর পৌর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ মিজানুর রহমান সিয়াম। ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি মোঃ মিজানুর রহমান সিয়াম আগামী পৌর নির্বাচনে প্রার্থী হওয়ার প্রত্যয় পুণঃর্ব্যাক্ত করেন। তার এই ঘোষণায় উপস্থিত জনতা এবং শ্রমিক নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে হাত তুলে তাকে সমর্থন জানান। এ সময় শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা আগামী নির্বাচনে তার পাশে থেকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার জোরালো প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি মোঃ শাহিনুর আলম (শাহিন)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ফিরোজ কবির রুবেল। অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সামাদ গিট্টু সহ দৈনন্দিন শ্রমিক দল, ভ্যান শ্রমিক দল, মুচি শ্রমিক দল, কুলি শ্রমিক দল এবং উপজেলা শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

তারা তাদের বক্তৃতায় বলেন, ‘শ্রমিকদের অধিকার রক্ষা এবং পার্বতীপুর পৌরসভার সার্বিক উন্নয়নে তরুণ নেতৃত্বের কোনই বিকল্প নেই। আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত সাধারণ শ্রমিক ও রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সুমন, রাকিব, মনু, বাবু ও পারভেজসহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দগণ।

ট্যাগস :

শ্রমিকদের দোয়া ও ইফতার মাহফিলে পৌর নির্বাচনে প্রার্থী হওয়ার প্রত্যয় পুণর্ব্যক্ত করলেন –মিজানুর রহমান সিয়াম

আপডেট সময় : ১১:০৯:১৮ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬