নবাবগঞ্জ ১১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নোটিশ ::
আমাদের নিউজপোর্টালে আপনাকে স্বাগতম...
সংবাদ শিরোনাম ::
নবাবগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন নবাবগঞ্জে বিনামূল্যে চক্ষু শিবির, চিকিৎসা পেলেন প্রায় দুই শতাধিক পার্বতীপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু পার্বতীপুরে বিএনপির সংবাদ সম্মেলন, স্বতন্ত্র এমপির বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগl পার্বতীপুরে চোরাই সরকারি বৈদ্যুতিক তার উদ্ধার, গ্রেপ্তার ১ পার্বতীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু, সংযোগ বন্ধ না করার অভিযোগ পার্বতীপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির চেক প্রদান নবাবগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিনাজপুরের নবাবগঞ্জ আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা পার্বতীপুরে প্রিপেইড মিটার নিয়ে ক্ষোভ, অপসারণের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ

পার্বতীপুরে ১২’শ লিটার পেট্রোল জব্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৮:১০ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ৩০৬ বার পড়া হয়েছে

মেনহাজুল ইসলাম, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুরে অবৈধভাবে মজুত করা ১ হাজার ২০০ লিটার পেট্রোল জব্দ করা হয়েছে। আজ শনিবার বিকেলে পার্বতীপুর বাস টার্মিনাল এলাকায় জনৈক রায়হানুল ইসলামের দোকানে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার করা হয়। রায়হানুল ইসলাম পার্বতীপুর পৌর এলাকার হুগলীপাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে।জানা গেছে, র‍্যাব-১৩ নীলফামারী সিপিসি-২ ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার আশরাফুল কবিরের নেতৃত্বে র‍্যাবের একটি আভিযানিক দল বাস টার্মিনাল সংলগ্ন রায়হানুল ইসলামের গুদামে হানা দেয়। এসময় সেখানে অবৈধভাবে মজুত করে রাখা ১ হাজার ২০০ লিটার পেট্রোল পাওয়া যায়। পরে

পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাদ্দাম হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ মজুতের দায়ে গুদাম মালিক রায়হানুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করেন এবং জব্দকৃত পেট্রোল খোলা বাজারে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেন।ভ্রাম্যমাণ আদালতের বিচারক পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সাদ্দাম হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্যাগস :

পার্বতীপুরে ১২’শ লিটার পেট্রোল জব্দ

আপডেট সময় : ১০:১৮:১০ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬