নবাবগঞ্জ ০১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নোটিশ ::
আমাদের নিউজপোর্টালে আপনাকে স্বাগতম...
সংবাদ শিরোনাম ::
নবাবগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন নবাবগঞ্জে বিনামূল্যে চক্ষু শিবির, চিকিৎসা পেলেন প্রায় দুই শতাধিক পার্বতীপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু পার্বতীপুরে বিএনপির সংবাদ সম্মেলন, স্বতন্ত্র এমপির বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগl পার্বতীপুরে চোরাই সরকারি বৈদ্যুতিক তার উদ্ধার, গ্রেপ্তার ১ পার্বতীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু, সংযোগ বন্ধ না করার অভিযোগ পার্বতীপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির চেক প্রদান নবাবগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিনাজপুরের নবাবগঞ্জ আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা পার্বতীপুরে প্রিপেইড মিটার নিয়ে ক্ষোভ, অপসারণের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ

পার্বতীপুরে সাংবাদিকদের বিরুদ্ধে করা মামলায় ৬ জনের জামিন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৫১ বার পড়া হয়েছে

মেনহাজুল ইসলাম তারেক, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুরে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা একটি মামলায় ছয় সাংবাদিকের জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার(২১ জুলাই) দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (আমলী) আদালত, পার্বতীপুরের বিচারক জয় কিশোর নাগ শুনানি শেষে এ আদেশ দেন।
জামিনপ্রাপ্তরা হলেন— আগামীর সময় পত্রিকার মামুনুর রশিদ, ভোরের কাগজ-এর মোস্তাফিজুর রহমান বকুল, ভোরের দর্পণ-এর আতাউর রহমান, মাই টিভি-র আব্দুল্লাহ আল মামুন, সমকাল-এর মাহমুদুর রহমান এবং জনকণ্ঠের শ. আ. ম. হায়দার।
আদালত সূত্রে জানা যায়, মিজানুর রহমান মিজান ২০২৫ সালের ১৮ সেপ্টেম্বর (সি আর মামলা নং-৬১৪/২০২৫) ওই ছয় সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মঙ্গলবার মামলাটির শুনানিতে আসামিপক্ষ জামিনের আবেদন করলে আদালত আবেদনটি মঞ্জুর করেন।
সাংবাদিকদের পক্ষে শুনানিতে অংশ নেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও দিনাজপুর জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন।
জামিন পাওয়ার পর সংশ্লিষ্ট সাংবাদিকরা বলেন, তাদের পেশাগত দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং সংবাদ প্রকাশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যেই মামলাটি করা হয়েছে। তাদের ভাষ্য, মামলাটি ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। আদালতের আদেশে তারা সন্তোষ প্রকাশ করেন।
তবে এ অভিযোগের বিষয়ে মামলার বাদী মিজানুর রহমান মিজানের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ট্যাগস :

পার্বতীপুরে সাংবাদিকদের বিরুদ্ধে করা মামলায় ৬ জনের জামিন

আপডেট সময় : ০৮:০০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬