নবাবগঞ্জ ০১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নোটিশ ::
আমাদের নিউজপোর্টালে আপনাকে স্বাগতম...
সংবাদ শিরোনাম ::
নবাবগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন নবাবগঞ্জে বিনামূল্যে চক্ষু শিবির, চিকিৎসা পেলেন প্রায় দুই শতাধিক পার্বতীপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু পার্বতীপুরে বিএনপির সংবাদ সম্মেলন, স্বতন্ত্র এমপির বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগl পার্বতীপুরে চোরাই সরকারি বৈদ্যুতিক তার উদ্ধার, গ্রেপ্তার ১ পার্বতীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু, সংযোগ বন্ধ না করার অভিযোগ পার্বতীপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির চেক প্রদান নবাবগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিনাজপুরের নবাবগঞ্জ আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা পার্বতীপুরে প্রিপেইড মিটার নিয়ে ক্ষোভ, অপসারণের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ

পার্বতীপুরে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ আটক ১।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৩:৫২ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬ ১২২ বার পড়া হয়েছে

মেনহাজুল ইসলাম তারেক, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রবিবার রাত ৯ টায় পার্বতীপুর উপজেলার ৫ নং চন্ডিপুর ইউনিয়নের বড় হরিপুর মুন্সিপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা আব্দুর রহমানের নের্তৃত্বে পরিচালিত অভিযানে মৃত আবু তালেবের ছেলে মাদক ব্যবসায়ী আশিকুর রহমান মিন্টু (৪৩) কে আটক করা হয়।জানা যায়, অভিযানকালে তার কাছ থেকে ১০২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। যার পরিমাণ প্রায় ১০ দশমিক ২ লিটার। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লক্ষ ৫৫ হাজার টাকা।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে উদ্ধারকৃত ফেনসিডিলসহ আটক ব্যক্তিকে পার্বতীপুর মডেল থানায় হস্তান্তর করা হয়।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দিনাজপুর পিআর মামলা নং ২১৩/২৬ দায়ের করা হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

পার্বতীপুরে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ আটক ১।

আপডেট সময় : ০৫:৫৩:৫২ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬