নবাবগঞ্জ ০১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নোটিশ ::
আমাদের নিউজপোর্টালে আপনাকে স্বাগতম...
সংবাদ শিরোনাম ::
নবাবগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন নবাবগঞ্জে বিনামূল্যে চক্ষু শিবির, চিকিৎসা পেলেন প্রায় দুই শতাধিক পার্বতীপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু পার্বতীপুরে বিএনপির সংবাদ সম্মেলন, স্বতন্ত্র এমপির বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগl পার্বতীপুরে চোরাই সরকারি বৈদ্যুতিক তার উদ্ধার, গ্রেপ্তার ১ পার্বতীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু, সংযোগ বন্ধ না করার অভিযোগ পার্বতীপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির চেক প্রদান নবাবগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিনাজপুরের নবাবগঞ্জ আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা পার্বতীপুরে প্রিপেইড মিটার নিয়ে ক্ষোভ, অপসারণের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ

পার্বতীপুরে বাবার আঘাতে প্রাণ গেল কিশোরের, তদন্তে নেমেছে পুলিশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৭:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬ ১৬ বার পড়া হয়েছে

মেনহাজুল ইসলাম তারেক, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বাবার আঘাতে নুরুজ্জামান (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার হরিরামপুর ইউনিয়নের দক্ষিণ হরিরামপুর মোল্লাপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত বাবা শরিফুল ইসলামকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নিজ বাড়িতে মাটির ঘরের কাঠের দরজা সংস্কারের কাজ করছিলেন শরিফুল ইসলাম। এ সময় কাজে সহযোগিতা করছিলো তার ছেলে নুরুজ্জামান। কাজের একপর্যায়ে বাবা-ছেলের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শরিফুল হাতে থাকা শাবল দিয়ে ছেলের মাথায় আঘাত করেন। এতে নুরুজ্জামান গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।পরে স্বজন ও প্রতিবেশীরা তাকে দ্রুত উদ্ধার করে রংপুরের বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

সংবাদ পেয়ে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ ও ওসি (তদন্ত) শহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত শরিফুল ইসলামকে আটক করে থানায় নেওয়া হয়।পুলিশের ভাষ্য, ঘটনার পর থেকে শরিফুল ইসলাম অস্বাভাবিক আচরণ করছিলেন। এ ঘটনায় হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও পারিপার্শ্বিক পরিস্থিতি জানতে তদন্ত অব্যাহত রয়েছে।পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল ওয়াদুদ বলেন, “ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে। প্রকৃত কারণ উদঘাটনে পুলিশের একাধিক দল কাজ করছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।

ট্যাগস :

পার্বতীপুরে বাবার আঘাতে প্রাণ গেল কিশোরের, তদন্তে নেমেছে পুলিশ

আপডেট সময় : ০৮:২৭:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬