নবাবগঞ্জ ১১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নোটিশ ::
আমাদের নিউজপোর্টালে আপনাকে স্বাগতম...
সংবাদ শিরোনাম ::
নবাবগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন নবাবগঞ্জে বিনামূল্যে চক্ষু শিবির, চিকিৎসা পেলেন প্রায় দুই শতাধিক পার্বতীপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু পার্বতীপুরে বিএনপির সংবাদ সম্মেলন, স্বতন্ত্র এমপির বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগl পার্বতীপুরে চোরাই সরকারি বৈদ্যুতিক তার উদ্ধার, গ্রেপ্তার ১ পার্বতীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু, সংযোগ বন্ধ না করার অভিযোগ পার্বতীপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির চেক প্রদান নবাবগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিনাজপুরের নবাবগঞ্জ আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা পার্বতীপুরে প্রিপেইড মিটার নিয়ে ক্ষোভ, অপসারণের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ

পার্বতীপুরে পল্লী বিদ্যুতের বিলে পুরোনো বকেয়ার ছড়াছড়ি সফটওয়্যার ত্রুটির অভিযোগে বিপাকে হাজারো গ্রাহক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬ ২২ বার পড়া হয়েছে

মেনহাজুল ইসলাম তারেক, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পল্লী বিদ্যুতের সাম্প্রতিক বিল নিয়ে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। অনেক গ্রাহক অভিযোগ করেছেন, নিয়মিত বিল পরিশোধ করলেও তাদের বিদ্যুৎ বিলে হঠাৎ করেই বছরের পর বছর আগের বকেয়া অর্থ যুক্ত হয়ে এসেছে। এতে অতিরিক্ত অর্থ পরিশোধের চাপের পাশাপাশি গ্রাহকদের মধ্যে বিভ্রান্তি ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে এমন অভিযোগ পাওয়া গেছে। গ্রাহকদের দাবি, মে মাসের বিদ্যুৎ বিলে বকেয়া খাতে কয়েকশ থেকে এক হাজার টাকার বেশি অতিরিক্ত অর্থ দেখানো হয়েছে। অনেকের বিলে এক দশকেরও বেশি সময় আগের হিসাব বকেয়া হিসেবে যুক্ত রয়েছে।
জমিরহাট এলাকার কৃষক হামিদুল হক জানান, তিনি নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করে আসছেন। কিন্তু সাম্প্রতিক বিলে দীর্ঘদিন আগের একটি বকেয়া দেখিয়ে অতিরিক্ত অর্থ যোগ করা হয়েছে। কৃষি কাজের ব্যস্ত মৌসুমে এমন ভুল সংশোধনের জন্য অফিসে দৌড়ঝাঁপ করতে হচ্ছে বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন।
একই এলাকার বাসিন্দা মোশারফ হোসেনও একই ধরনের সমস্যার কথা জানান। তার দাবি, পূর্বে পরিশোধ করা অর্থ আবারও বকেয়া হিসেবে দেখানো হয়েছে, যা তাকে বিস্মিত করেছে।
ভুক্তভোগী কয়েকজন গ্রাহক জানান, তারা নিয়মিত বিল পরিশোধের স্বীকৃতিও পেয়েছেন। তারপরও পুরোনো বকেয়া দেখিয়ে নতুন বিল পাঠানোয় তারা বিষয়টিকে রহস্যজনক বলে মনে করছেন।
এ বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর পার্বতীপুর জোনাল কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার মাহাবুবুল ইসলাম বলেন, সম্প্রতি ব্যবহৃত সফটওয়্যার পরিবর্তন ও তথ্য স্থানান্তরের সময় কিছু কারিগরি জটিলতা সৃষ্টি হয়েছে। এর ফলে সীমিত সংখ্যক গ্রাহকের বিলে ভুল তথ্য যুক্ত হয়েছে।
তিনি আরও জানান, উপজেলায় প্রায় ৮০ হাজার গ্রাহকের মধ্যে কয়েক হাজার গ্রাহক এ সমস্যার মুখোমুখি হয়েছেন। অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাই করে বিল সংশোধনের কাজ করছেন। ইতোমধ্যে শতাধিক নয়, কয়েকশ গ্রাহকের সমস্যার সমাধান করা হয়েছে এবং বাকি অভিযোগগুলোও পর্যায়ক্রমে নিষ্পত্তি করা হচ্ছে।
এদিকে দ্রুত সমস্যার সমাধান এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় গ্রাহকরা। তাদের মতে, প্রযুক্তিগত ত্রুটির দায় কোনোভাবেই সাধারণ ভোক্তাদের বহন করা উচিত নয়।

ট্যাগস :

পার্বতীপুরে পল্লী বিদ্যুতের বিলে পুরোনো বকেয়ার ছড়াছড়ি সফটওয়্যার ত্রুটির অভিযোগে বিপাকে হাজারো গ্রাহক

আপডেট সময় : ০৭:৩৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬