নবাবগঞ্জ ০১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নোটিশ ::
আমাদের নিউজপোর্টালে আপনাকে স্বাগতম...
সংবাদ শিরোনাম ::
নবাবগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন নবাবগঞ্জে বিনামূল্যে চক্ষু শিবির, চিকিৎসা পেলেন প্রায় দুই শতাধিক পার্বতীপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু পার্বতীপুরে বিএনপির সংবাদ সম্মেলন, স্বতন্ত্র এমপির বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগl পার্বতীপুরে চোরাই সরকারি বৈদ্যুতিক তার উদ্ধার, গ্রেপ্তার ১ পার্বতীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু, সংযোগ বন্ধ না করার অভিযোগ পার্বতীপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির চেক প্রদান নবাবগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিনাজপুরের নবাবগঞ্জ আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা পার্বতীপুরে প্রিপেইড মিটার নিয়ে ক্ষোভ, অপসারণের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ

নবাবগঞ্জে SAY-SRHR প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৩:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ ২০ বার পড়া হয়েছে
মেহেদী হাসান,  নবাবগঞ্জ (দিনাজপুর)
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় কৈশোর ও যুবদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে SAY-SRHR প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা সাড়ে ১১টায় নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে ল্যাম্ব হাসপাতালের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। কমিউনিটি হেলথ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম (সিএইচডিপি) এর উদ্যোগে এবং ওয়ার্ল্ড রিনিউ ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার আর্থিক সহায়তায় “Supportive Adolescent and Youth-Sexual Reproductive Health and Rights (SAY-SRHR)” প্রকল্পের আওতায় এ অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ  জিল্লুর রহমান।
অনুষ্ঠানে SAY-SRHR প্রকল্প ব্যবস্থাপক লুৎফুল বিন ফারুক মাল্টিমিডিয়া উপস্থাপনার মাধ্যমে প্রকল্পের উদ্দেশ্য, কার্যক্রম, লক্ষ্যভিত্তিক জনগোষ্ঠী ও কর্মপরিকল্পনা তুলে ধরেন। সঞ্চালনা করেন টেকনিক্যাল কোঅর্ডিনেটর (জেন্ডার) শাহানা ইয়াসমিন এবং উপজেলা ম্যানেজার মো.মোসলেম উদ্দিন,মো.আজিজুল ইসলাম ফিল্ড কো-অর্ডিনেটর।
সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে কিশোর ও যুবদের নিরাপদ যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার নিশ্চিত করা একটি গুরুত্বপূর্ণ সামাজিক প্রয়োজন। এ বিষয়ে সঠিক তথ্য, স্বাস্থ্যসেবা এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।
 এ সময় উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক এটিএম নজমুল হুদা,
পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক জাকিরুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ক্লিনিক্যাল কনট্রাসেপশন ডা. মো. রেজাউল করিম, ইউএফপিও ডা. এটিএম মোফাখ্খারুল ইসলাম।এছাড়াও আরো উপস্থিত ছিলেন সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্বাস্থ্যকর্মী, কমিউনিটি নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।
ট্যাগস :

নবাবগঞ্জে SAY-SRHR প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:২৩:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬